IMG-LOGO

বুধবার, ১০ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় পেশাদার মাদক ব্যবসায়ী আটকমাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষে : চাঁপাইনবাবগঞ্জে নিহত ১, আহত ১০সিংড়ায় কৃষকদের মাঝে গাছের চারা বিতরণগর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচিতে অন্তর্ভুক্তির লক্ষ্যে নগরীতেদুই দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরুরাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতিবাহরাইন ও জর্ডানে মার্কিন অবস্থানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাবাঘায় বিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধননিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নাড়ুর নাম করে কুরিয়ার সার্ভিসে আসলো ১৪ কেজি গাঁজা, উদ্বার করলো ডিবি২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল লাল-সবুজের বাংলাদেশদুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যুতারাগঞ্জে পাট চাষিদের প্রশিক্ষণে চরম অনিয়ম: প্রকৃত পাটচাষি কৃষকরা বঞ্চিত, বীজ মিলছে মৌসুম শেষে!মহাদেবপুরে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িভাংচুর ও গাছপালা কর্তনের অভিযোগপ্রাকৃতিক ও অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরনবাগমারায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষে : চাঁপাইনবাবগঞ্জে নিহত ১, আহত ১০

মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষে : চাঁপাইনবাবগঞ্জে নিহত ১, আহত ১০

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নে গ্রাম্য সালিশে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং প্রায় ১০ জন আহত হয়েছেন।

বুধবার দুপুরে সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক চোরাকারবারিদের বিজিবির কাছে ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার লক্ষ্যে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় বল্লমের আঘাতে গুরুতর আহত হন দুর্লভপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শওকত আলীর ছেলে ইব্রাহিম। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের চাঁপাই নবাবগঞ্জ সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চাঁপাই নবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031