ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী গ্রামের চাঁদপাড়ার একমাত্র চলাচলের রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। রাস্তাটি পাকা না হওয়ার কারণে একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় কাঁদা আর পানি। ফলে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, কৃষকদের পণ্য বাজারে নেওয়া ও সাধারণ মানুষের চলাচলের চরমভাবে ব্যাহত হচ্ছে।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত গ্রামটিতে প্রবেশের চার চারটি রাস্তায় কাঁচা। একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কাঁদা, পানি ও ভাঙ্গা এই রাস্তা দিয়ে যানবাহন তো দুরের কথা পায়ে হেঁটেও চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। গ্রামের একাধিক ব্যক্তির সাথে কথা হলে তারা অভিযোগ করে বলেন, আমাদের এখানকার মেম্বার ও চেয়ারম্যানেরা শুধু নির্বাচনের আগেই খোঁজখবর নেন, পরে আর বছরের পর বছর পার হলেও কোনো খোঁজখবর রাখেন না।
বিগত ১০ বছর পার হলেও এখানকার রাস্তা পাকা অথবা সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেননি বলেও অভিযোগ করেন স্থানীয়রা। কয়েকজন ক্ষুদে শিক্ষার্থীর সাথে কথা হলে তারা জানান, আমাদের গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি এতটাই খারাপ যে একটু বৃষ্টি হলেই স্থূলে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় পার পিচলে গিয়ে সড়কের পোশাক নস্ট হয়ে যায়।
এমতাবস্থায় অন্তত পক্ষে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁদপাড়া ও কারিগরপাড়ার প্রবেশের একমাত্র চলাচলের রাস্তাটি পাকা করার জন্য মাননীয় এমপি ভিপি আয়নুল হক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অত্র এলাকাবাসী।



