IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভারুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিতমান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটকরাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে আরএমপির মতবিনিময় সভাদিল্লির রাজপথে বিক্ষোভের দিন উত্তপ্ত লোকসভাককরোচ পার্টির কর্মসূচি ঘিরে রণক্ষেত্র দিল্লিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯রাণীনগরে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদানপিরিজপুর আলিম মাদ্রাসার পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকে সম্মাননা স্মারক প্রদাননেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন‘জ্বালানি আমদানিতে ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার’দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আভাসনবম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিদ্যুৎ সরবরাহ ব্যহত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভা

মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় জেলা প্রশাসক এর সাথে উপজেলা পরিষদের কর্মরত কর্মকর্তা সুধীজন, গণমাধ্যম কর্মীদের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২০২৫- ২০২৬ অর্থবছরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যাতীত) শীর্ষক কর্মসূচীর আওতায় বসতঘর, সিলাইমেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০শে জুলাই বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। প্রথমে জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভুমি জোবায়দা সুলতানা’র পরিচালনায় সভায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, মাদকের কারণে যুবসমাজ ধংসের মূখে পতিত হচ্ছে, মাদক ব্যবসায়ীদের প্রতিহত করার জন্য গোপনে অথবা প্রকাশ্যে তাদের নাম প্রকাশ করুন, তাদেরকে আইনের আওতায় আনা হবে। মানসম্মত শিক্ষায় এগিয়ে আসতে হবে, ঝরে পড়া শিক্ষার্থী রোধ করতে হবে, কৃষিক্ষেত্রে সার ডিলারেরা যেন কালোবাজারি না করতে পারে, সার কালোবাজারি হলে ডিলারদের আইনের আওতায় আনা হবে।

সকালে রাজশাহী টু নওগাঁ মহাসড়কের মোহনপুর সীমানাধীন বিদিরপুর নামক স্হানে ঐতিহ্যবাহী পানের সীমানা ফলক উদ্বোধন করেন ও উপজেলা নির্বাহী অফিস, ভূমি অফিস, হরিহরপাড়া ইউনিয়ন ভুমি অফিস, মোহনপুর থানা, রায়ঘাটি ইউনিয়ন পরিষদ, ঝালপুকুর আদিবাসী পাড়া পরিদর্শন করেন জেলা প্রশাসক।

এই সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা, ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান, সূধীজন, গণমাধ্যম কর্মী, উপকারভোগীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930