ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোর থানা পুলিশের অভিযানে চার মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলেন,তানোর পৌর সদরের বুরুজ গ্রামের শহিদুল্লাহর পুত্র শওকত আলী (৪০)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন শওকত আলী। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তানোর থানার এসআই উৎপল কুমার সরকার ও এএসআই আবু নাঈম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, গ্রেফতারকৃত আসামি সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত আসামিকে আইনি পক্রিয়া শেষ করে জেল হাজতে প্রেরণ করা হবে।



