IMG-LOGO

শনিবার, ১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুতানোরে গভীর রাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চুরিপুঠিয়া বাথরুমে পড়ে ৯ মাসের প্রসূতি নারীর মৃত্যুচাঁপাইনবাবগঞ্জে ৬০ বোতল এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেপ্তারবাগমারায় হত্যা চেষ্টা মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে স্কুল শিক্ষক; বিয়ের প্রলোভনে ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগনন্দীগ্রামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনপুঠিয়া উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃক মাসব্যাপী মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরুচাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশে অর্ধগলিত মরদেহ উদ্ধারফুলবাড়ীতে পুকুরের মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলনপোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যুদুপুরের মধ্যে ৭ অঞ্চেলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস‘যুক্তরাষ্ট্রের হামলায় ইরান মারাত্মকভাবে দুর্বল হয়েছে’বাঘা সীমান্ত এলাকার পদ্মায় ভাসছিল মরা মহিষরাজশাহীতে সুকর্ণা ডেভেলপারস এর ৮ম ভবন আরকে টাওয়ার এর ফ্ল্যাট হস্তান্তরজুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী মহানগরবিএনপির সমাবেশের প্রস্তুতিমূলক সভা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাসিক প্রশাসক জুম্মার নামাজ শেষে ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী এলাকা পরিদর্শন

রাসিক প্রশাসক জুম্মার নামাজ শেষে ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী এলাকা পরিদর্শন

ধূমকেতু প্রতিবেদক : আজ শুক্রবার ৩১ জুলাইনগরীর ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। নামাজ শেষে তিনি মসজিদের মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন। নামাজ শেষে তিনি মসজিদ সংলগ্ন হাফেজিয়া ক্বারিয়ানা কওমি মাদ্রাসার আবাসিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

নামাজ আদায় শেষে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন ১৮নং ওয়ার্ডের নগরীর আসাম কলোনি বউবাজার রবের মোড় সংলগ্ন বিভিন্ন সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। এলাকার নাগরিকদের সাথে কথা বলেন ও তাদের সমস্যাসমূহ শোনেন এবং তা দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন। ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা বৃদ্ধি করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান।

এ সময় তিনি ওয়ার্ডের নিচু এলাকার জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা নাগরিক দুর্ভোগ কমানো এবং জলাবদ্ধতা প্রতিরোধে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে রাসিকের প্রকৌশল বিভাগকে নির্দেশনা প্রদান করেন তিনি। তিনি বলেন, সম্মিলিতভাবে একে অপরের সহযোগিতায় ওয়ার্ডের বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করে তা দ্রুত বাস্তবায়ন করা হবে। ড্রেনেজ সিস্টেমের উন্নয়ন, স্ট্রিট লাইট সংযোজনসহ ওয়ার্ডের অসমাপ্ত কাজের সমাধানের আশ্বাস প্রদান করেন তিনি। জনগণের ট্যাক্সের টাকায় সিটি কর্পোরেশন পরিচালিত হয়। নাগরিক সেবার মান বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি। এ বিষয়ে রাসিকের প্রকৌশল বিভাগ জানান, ড্রেন রাস্তার উন্নয়ন কাজ দ্রুত শুরু হবে। এ ওয়ার্ডের রাস্তা ও ড্রেনে নির্মাণ কাজ আগামী ডিসেম্বরের মধ্যে তা দৃশ্যমান হবে।

চন্দ্রিমা থানা বিএনপির আহবায়ক ফাইজুল হক ফাহি, সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, ১৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান শরিফ, আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ¦ আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নগর পরিকল্পনাবিদ বনি আহসান রাসিকের প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তাসহ সহ মসজিদের মুসল্লীবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031