IMG-LOGO

শনিবার, ১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ৬০ বোতল এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেপ্তারবাগমারায় হত্যা চেষ্টা মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে স্কুল শিক্ষক; বিয়ের প্রলোভনে ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগনন্দীগ্রামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনপুঠিয়া উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃক মাসব্যাপী মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরুচাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশে অর্ধগলিত মরদেহ উদ্ধারফুলবাড়ীতে পুকুরের মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলনপোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যুদুপুরের মধ্যে ৭ অঞ্চেলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস‘যুক্তরাষ্ট্রের হামলায় ইরান মারাত্মকভাবে দুর্বল হয়েছে’বাঘা সীমান্ত এলাকার পদ্মায় ভাসছিল মরা মহিষরাজশাহীতে সুকর্ণা ডেভেলপারস এর ৮ম ভবন আরকে টাওয়ার এর ফ্ল্যাট হস্তান্তরজুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী মহানগরবিএনপির সমাবেশের প্রস্তুতিমূলক সভামান্দায় প্রমীলা প্রীতি ফুটবলে নওগাঁর দাপুটে জয়বাঘায় বিএনপি নেতার বাড়িতে বিস্ফোরণ, এলাকায় আতঙ্কহরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পাহারাধীন ২ জাহাজে হামলা চালালো আইআরজিসি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় হত্যা চেষ্টা মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে স্কুল শিক্ষক; বিয়ের প্রলোভনে ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বাগমারায় হত্যা চেষ্টা মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে স্কুল শিক্ষক; বিয়ের প্রলোভনে ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন, বাড়ি নির্মাণের নামে প্রায় ৪৮ লাখ টাকা গ্রহণ এবং পরে বিয়ে করতে অস্বীকৃতি জানানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক স্কুল শিক্ষক মুনসুর রহমানের বিরুদ্ধে। একই সঙ্গে এক প্রবাসী নারীর অভিযোগ, তাকে শারীরিক নির্যাতন ও হত্যার চেষ্টাও করা হয়েছে। এসব অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলার মধ্যে হত্যা চেষ্টা মামলায় গত ২৯ জুলাই আদালতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে অভিযুক্ত শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্ত মুনসুর রহমান বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের পোড়াকয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

ভুক্তভোগী প্রবাসী নারী সাংবাদিকদের জানান, প্রবাস থেকে দেশে ফেরার পর আত্মীয়তার সূত্রে মুনসুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাস ও ভবিষ্যৎ সংসারের স্বপ্ন দেখিয়ে বিভিন্ন সময়ে বাড়ি নির্মাণসহ নানা অজুহাতে তার কাছ থেকে ৪৮ লাখ ৭ হাজার টাকা গ্রহণ করেন বলে অভিযোগ করেন তিনি। এসব অর্থ লেনদেনের প্রমাণ তার কাছে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন।

তার ভাষ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেশে ফিরে তিনি মুনসুর রহমানের বাড়িতে ওঠেন। আনুষ্ঠানিক বিয়ে না হলেও বিয়ের প্রতিশ্রুতির ভিত্তিতে দীর্ঘদিন তারা স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে বসবাস করেন। এ সময় জীবনসঙ্গী হিসেবে বিশ্বাস করে নিজের সঞ্চিত অর্থ তার হাতে তুলে দেন।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে বিয়ের বিষয়ে চাপ দিলে মুনসুর রহমান বিভিন্ন অজুহাত দেখাতে শুরু করেন এবং একপর্যায়ে টাকা নেওয়ার বিষয়টিও অস্বীকার করেন। পরে তিনি এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান নিতে শুরু করেন।

ভুক্তভোগী নারীর দাবি, বর্তমানে তিনি যে বাড়িতে অবস্থান করছেন সেটিও তার অর্থায়নে নির্মিত। অথচ সেখান থেকে তাকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। এছাড়া মুনসুর রহমান ও তার স্বজনদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, তার ব্যবহৃত ল্যাপটপ, ব্যাংকের চেকবই, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ অর্থ জোরপূর্বক নিয়ে নেওয়া হয়েছে। প্রতিবাদ করলে তাকে ও তার স্বজনদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তার ওপর হত্যার চেষ্টাও চালানো হয় বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগী জানান, তিনি ২০১৮ সালে কর্মসংস্থানের উদ্দেশ্যে জর্ডানে যান এবং পরে দীর্ঘ সময় অস্ট্রেলিয়ায় কর্মরত ছিলেন। কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ ভবিষ্যৎ সংসারের আশায় মুনসুর রহমানকে দিয়েছেন। বর্তমানে তিনি আর্থিক, সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত বলে দাবি করেন।

এ ঘটনায় তিনি মুনসুর রহমান ও তার স্বজনদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ছয়টি মামলা দায়ের করেছেন। মামলাগুলো বর্তমানে বিচারাধীন। এর মধ্যে হত্যা চেষ্টা মামলায় গত ২৯ জুলাই আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে মুনসুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ এনে ভুক্তভোগী নারী সংবাদ সম্মেলন করেন। পরে পাল্টা সংবাদ সম্মেলনে মুনসুর রহমান নিজেকে নির্দোষ দাবি করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031