IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি ও ডিজিটাল প্রিপেইড মিটারের মাধ্যমে প্রতারণার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা জামায়াতে ইসলামী।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে জেলাজুড়ে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম ভোগান্তি ও হয়রানিতে পড়েছেন শিক্ষার্থী ও নারী-শিশুরা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। বিএনপি সরকারের সময়েই বিদ্যুতের দাবি জানালে চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের উপর গুলি চালানো হয়েছিল। অথছ তৎকালীন প্রতিমন্ত্রীকেই আবারো বিদ্যুৎ মন্ত্রী বানিয়েছে বিএনপি। অবিলম্বে সমস্যার সমাধানের জোর দাবি জানান বক্তারা।

এসময় তারা দাবি আদায় না হলে জেলা প্রশাসকের কার্যালয় ও বিদুৎ অফিস ঘেরাওয়ের হুশিয়ারী দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম, মজলিসে সূরা সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমীর আব্দুল আলিমসহ জামায়াতের কেন্দ্রীয়, জেলা, উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা।

মানববন্ধন শেষে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি ও ডিজিটাল প্রিপেইড মিটারের মাধ্যমে প্রতারণার প্রতিবাদে জেলা প্রশাসক, নেসকোর নির্বাহী প্রকৌশলী ও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031