ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া কাউন্সিল বাজারে ক্ষতিকর জেলি মিশিয়ে চিংড়ি মাছ বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা এবং ১০ কেজি মাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
১৯ আগষ্ট বেলা সাড়ে ১১ টার দিকে পুঠিয়া কাউন্সিল বাজারে জেলি মিশ্রিত চিংড়ি মাছ বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শিবু দাশ এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম। সেই সময় মাছ ব্যবসায়ী সদানন্দ হালদারের কাছে জেলিমিশ্রিত ১০ কেজি চিংড়ি মাছ পাওয়া যায়। পরবর্তীতে উক্ত ক্ষতিকর জেলিমিশ্রিত মাছগুলো জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। একই সাথে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইনে মাছ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শিবু দাশ বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদের ও সচেতন হতে হবে।
ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করি, সুস্থ সমাজ গড়ি। আমাদের এধরনের অভিযান চলমান থাকবে।



