IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশনপোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালনবাগমারায় মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালনদেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আলোচিত কাদের মির্জার বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা!

আলোচিত কাদের মির্জার বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা!

ধূমকেতু নিউজ ডেস্ক : নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মো. রিয়াজ উদ্দিন নামে এক যুবলীগ নেতা।

বৃহস্পতিবার জেলার সিনিয়র বিচারিক ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এই মামলা দায়ের করা হয়। মো. রিয়াজ উদ্দিন জেলার সদর উপজেলার ১০নং অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক।

আদালতে দায়ের হওয়া মামলা ও বাদির সঙ্গে কথা বলে জানা গেছে, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সাম্প্রতিক সময়ের বক্তব্যে নোয়াখালীর সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সদর উপজেলার চেয়ারম্যান সামছুদ্দিন জেহানসহ বাদী ও দলের লোকজনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া বক্তব্য দেয়ার সময় আযান দেয়া নিয়েও আবদুল কাদের মির্জার একটি উক্তি মামলায় উল্লেখ করে ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ করা হয়েছে।

মামলায় বাদীর আইনজীবী পলাশ চন্দ্র সাহা জানান, বাদী রিয়াজ উদ্দিন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে গত ৫ জানুয়ারি দেয়া তার একটি বক্তব্যকে মানহানিকর উল্লেখ করে দণ্ডবিধির ২৯৮/৫০০/৫০১ ধারায় একটি অভিযোগ দায়ের করেছেন।

তবে কোম্পানীগঞ্জ আমলী আদালতের বিচারক বৃহস্পতিবার অনুপস্থিত থাকায় আগামী রোববার মামলায় বাদীর জবানবন্দি রেকর্ড করার কথা রয়েছে।

মামলার বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, অতীতেও আমার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেয়া হয়েছিল। এবার সত্য কথা বলায় দলের কিছু দুষ্কৃতিকারীর গায়ে লেগেছে।

তিনি বলেন, আমি অপরাজনীতির বিরুদ্ধে কথা বলেছি। এতে কেউ রাগ হলে বা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে তাতে আমার কিছু বলার নেই। তবে যতো বাধায় আসুক সত্য বচনে একটুও পিছপা হব না।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম পাশা চৌধুরী রুমেল বলেন, মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে বসুরহাট বাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়েছে। এছাড়া এদিন সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র আবদুল কাদের মির্জা তার ব্যক্তিগত মতামত তুলে ধরবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930