IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন

দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন

ধূমকেতু নিউজ ডেস্ক : পটুয়াখালীর বাউফলে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করায় স্ত্রী রাহানি জান্নাত টুলুকে (৩১) দুই সন্তানসহ ঘর থেকে বের দেন স্বামী সাইফুল ইসলাম। বর্তমানে ওই গৃহবধূ তার সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতে অনশন শুরু করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার বেলা ১১টার দিকে ওই বাড়িতে তালাবন্ধ ঘরের সামনে জারিন তাসনিম (৮) ও উমামা তাইবা (৭) নামের দুই শিশুসন্তানকে নিয়ে অনশন কর্মসূচি শুরু করেছেন স্ত্রী রাহানি জান্নাত টুলু।

এ সময় কান্নাজড়িত কণ্ঠে দুই শিশু স্থানীয় সাংবাদিকদের জানায়, দীর্ঘ কয়েক মাস পর্যন্ত বাবা আমাদের কোনো খোঁজখবর নেন না। আমরা ফোন করলে বাবা রিসিভ করেন না। ফোনে মেসেজ লিখে পাঠালে বাবা বলেন- তার ডিস্টার্ব হয়।

সন্তানদের সঙ্গে মা টুলু কেঁদে বললেন, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না। স্বামীর সঙ্গে এ বাড়িতেই থাকতে চাই। আপনাদের মাধ্যমে আমি আমার স্বামীকে পেতে চাই।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১০ বছর আগে বাউফল ইউনিয়নের বিলবিলাস গ্রামের ছাত্তার মোল্লার ছেলে সাইফুল ইসলামের (৪০) সঙ্গে একই উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামের রাজ্জাক মাস্টারের মেয়ে রাহানি জান্নাত টুলুর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুই সন্তান হয়।

গত ৫ মাস আগে স্ত্রী টুলুর বাবা রাজ্জাক মাস্টার মারা যান। এরপর স্বামী সাইফুল ইসলাম স্ত্রীকে ভাইদের কাছ থেকে দুই লাখ টাকা এনে দেয়ার জন্য বলেন। টাকা না দেয়ায় টুলুর ওপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। এক পর্যায়ে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন তিনি।

তিন মাস আগে স্ত্রীকে আর নির্যাতন করা হবে না মর্মে আদালতে অঙ্গীকারনামা দিয়ে বাড়ি আসেন সাইফুল। এরপর তিনি ঢাকায় যান কিন্তু এখন পর্যন্ত স্ত্রী আর সন্তানদের কোনো খোঁজখবর নিচ্ছেন না সাইফুল।

উপায় না পেয়ে সন্তানদের নিয়ে বুধবার স্বামীর বাড়িতে যান টুলু। তাকে দেখে শ্বশুর ও শাশুড়ি ঘর তালাবন্ধ করে গা-ঢাকা দেন।

রাহানি জান্নাত বলেন, ঘরে প্রবেশ না করা পর্যন্ত আমি অনশন কর্মসূচি পালন করে যাব।

তবে সাইফুল সাংবাদিকদের জানান, আমার বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে না নেয়া পর্যন্ত আমি তাকে নিয়ে সংসার করব না।

এ ব্যাপারে বাউফল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, উভয়পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31