IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> নিউজিল্যান্ডে দফায় দফায় ভূমিকম্প, আবারও সুনামির সতর্কতা

নিউজিল্যান্ডে দফায় দফায় ভূমিকম্প, আবারও সুনামির সতর্কতা

ধূমকেতু নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডে দফায় দফায় আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। দেশটির উপকূলে স্থানীয় সময় শুক্রবার সকালে ৮ দশমিক ১ মাত্রার শক্তিশালী আরও একটি ভূমিকম্প আঘাত হানে। তৃতীয় ভূমিকম্পের পর আবারও জারি করা হয়েছে সুনামি সতর্কতা। উপকূলীয় লোকজনকে উচু ও নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ডয়েচে ভেলে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার আগে উত্তর-পূর্বের কেরমাডেক আইল্যান্ডে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।

এদিকে বিবিসি জানিয়েছে, শুক্রবার নিউজিল্যান্ডে তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে সকাল ৮টা ৩০ মিনিটে।

ভূমিকম্পের পর দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আবারও সুনামি সতর্কতা জারি করে দেশটির পূর্ব উপকূলে ‘অকল্পনীয় জলোচ্ছ্বাসের’ ব্যাপারে সতর্ক করে দিয়েছে বাসিন্দাদের।

বিভিন্ন প্রতিবেদনের বরাতে বিবিসি জানিয়েছে, তৃতীয় দফায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানার পর নিউজিল্যান্ডের বেশ কিছু শহরের মানুষের মধ্যে উঁচু স্থানে যাওয়ার হিড়িক পড়ে গিয়েছে। দিগ্বিদিক হয়ে মানুষজন ছোটাছুটি করছেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২৭ মিনিটে প্রথম ৭ দশমিক ২ মাত্রার এবং ভোর ৬টা ৪১ মিনিট দ্বিতীয়বার ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশটি। কর্তৃপক্ষ সমুদ্রতীরবর্তী কিছু এলাকার লোকজনকে দ্রুত উঁচু স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে।

প্রথম ভূমিকম্পটি আঘাত হানার পর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। পরে সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু শুক্রবার সকালে আগের দুটির চেয়ে শক্তিশালী তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানার পর কর্তৃপক্ষ আবারও সুনামি সতর্কতা জারি করতে বাধ্য হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31