IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> এক রাতেই অবস্থার পরিবর্তন, কাদের মির্জার শোডাউন

এক রাতেই অবস্থার পরিবর্তন, কাদের মির্জার শোডাউন

ধূমকেতু নিউজ ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে এক রাতের ব্যবধানে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। মঙ্গলবার সংষর্ষে হতাহতের ঘটনার পর শুক্রবার সকালে প্রথমবারের মতো পৌর ভবন থেকে বেরিয়ে ২০-২৫ জন অনুসারী নিয়ে পৌর এলাকায় শোডাউন করেছেন কাদের মির্জা। এরপর তিনি একটি সামাজিক অনুষ্ঠানেও যোগ দেন।

অনেকেই বলছেন, বৃহস্পতিবার তার নেতাকর্মীদের মধ্যেও কাদের মির্জা গ্রেফতার হতে পারেন বলে গুঞ্জন ছিল। স্ত্রী ও আইনজীবী পৌর ভবনে গিয়ে কাদের মির্জার সঙ্গে দেখা করেও এসেছিলেন। গ্রেফতার হতে পারেন বলে তিনিও মানসিকভাবে প্রস্তুত ছিলেন।

কিন্তু এক রাতের ব্যবধানে পাল্টে গেছে চিত্র। কাদের মির্জার বিরুদ্ধে কোনো মামলা রেকর্ড না করা এবং বিরোধী পক্ষের বিরুদ্ধে একের পর এক মামলা নেয়ার নেপথ্যে কী আছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাখ্যা বিশ্লেষণ চলছে।

এলাকার অনেকেই মনে করছেন, শেষ পর্যন্ত ভাই হয়তো ভাইয়ের পক্ষে দাঁড়িয়েছেন।

বসুরহাটে আওয়ামী লীগের বিবদমান দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলাকে কেন্দ্র করে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। এ নিয়ে ভয়ের পরিবেশ বিরাজ করছে পুরো কোম্পানীগঞ্জে। ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। এই ভীতিকর অবস্থা থেকে মুক্তি চান এখানকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কাদের মির্জার অনুসারীদের পক্ষ থেকে দুটি ও পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এসব মামলায় গ্রেফতার হয়েছেন ২৯ জন।

আর বাদলের অনুসারীরা দুটি এজাহার থানায় জমা দিলেও তা মামলা হিসেবে রেকর্ড করেনি পুলিশ। তবে মামলা রেকর্ড না করার বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি কোনো পুলিশ কর্মকর্তা।

এদিকে হত্যা মামলার এজাহার থেকে কাদের মির্জার নাম বাদ দিতে বাদীকে চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় শুক্রবার সকালে পৌর ভবন থেকে বেরিয়ে নেতাকর্মীদের নিয়ে কাদের মির্জার শোডাউন পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলেছে। আর কোম্পানীগঞ্জ অচল করে দেয়ার হুমকি দিয়েছেন বাদলের অনুসারী ও কাদের মির্জার ভাগিনা মাহবুবুর রশীদ মঞ্জু।

মিজানুর রহমান বাদলকে শুক্রবার আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে সংঘর্ষে জড়িতদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে পুলিশের ‘সাঁড়াশি’ অভিযান অব্যাহত রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় পুলিশ নতুন করে কাউকে গ্রেফতার করতে ব্যর্থ হলেও ৭টি ককটেল ও বেশকিছু লাঠিসোটা উদ্ধার করেছে। গ্রেফতার এড়াতে দু’গ্রুপের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনও অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31