IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> রতনে রতন চেনে:পুতিন

রতনে রতন চেনে:পুতিন

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে খুনি বলে যে মন্তব্য তা নিয়ে ব্যঙ্গ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার তিনি বলেছেন, রতনে রতন চেনে। আলজাজিরা।

রাশিয়ায় কিছু দিন আগেই দেশটির শীর্ষ পুতিনবিরোধী নেতা আলেক্সাই নাভালনিকে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা হয়েছে। কোনও রকমে প্রাণে বেঁচে এলেও এখন তিনি আবার কারাগারে। হাজার হাজার বিরোধী নেতাকে গ্রেফতার করা হয়েছে। বিরোধীদের ওপর মস্কো সরকারের নির্মম হওয়ার অভিযোগে পুতিনকে তিনি ‘একজন খুনি’ হিসেবে মনে করেন কিনা, এমন প্রশ্নের উত্তরে জো বাইডেন বলেন, ‘আমি (পুতিনকে খুনি) মনে করি।’

জো বাইডেনের এমন মন্তব্যের পর রুশ-মার্কিন সম্পর্কে টানাপড়েন তৈরি হয়েছে। ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে মস্কোতে তলব করেছে ক্রেমলিন। আশঙ্কা করা হচ্ছে, এর ফলে দুই দেশের সম্পর্কের আরও অবনতি হতে পারে।

কিন্তু বৃহস্পতিবার এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার বিষয়টি উড়িয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। বাইডেনের খুনি মন্তব্যকে ইঙ্গিত করে ভ্লাদিমির পুতিন বলেন, আমরা সব সময় অন্যের মধ্যে নিজেদের গুণাবলী খুঁজে বেড়াই এবং অন্যকে নিজের মতো ভাবি।

সোভিয়েত আমলে সেন্ট পিটার্সবুর্গে (সাবেক লেনিনগ্রাদ) নিজের শৈশবের একটি উদ্ধৃতি তুলে ধরে পুতিন বলেন, রতনে রতন চেনে। তিনি আরও বলেন, এটি শুধু শিশুদের কথা ও কৌতুক নয়। এটির গভীর মনোবিদ্যাগত অর্থ রয়েছে। বাইডেনের সুস্বাস্থ্য কামনা করে পুতিন বলেন, আমি এটি চাই, এটি কোনও রসিকতা বা কৌতুক নয়।

বাইডেনের মন্তব্য নিয়ে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এমন বক্তব্য খুবই দুঃখজনক। এটি স্পষ্ট যে, তিনি চান না উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক থাকুক। আমরাও এখান থেকেই শুরু করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31