IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাস্কায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চেক রিপাবলিকের সবচেয়ে ধনী ব্যক্তিসহ পাঁচ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। শনিবার তাদের বহনকারী হেলিকপ্টারটি রাজ্যটির কিনিক হিমবাহের কাছে বিধ্বস্ত হয় বলে আলাস্কা রাজ্য ট্রুপার্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

নিহত পেতার কেলনার (৫৬) চেক রিপাবলিকের সবচেয়ে ধনী ব্যক্তি এবং বিনিয়োগ গোষ্ঠী পিপিএফের প্রতিষ্ঠাতা। তার সঙ্গে চেক রিপাবলিক থেকে আসা আরেক অতিথি, তারা যেখানে উঠেছিলেন সেই টডরিলো মাউন্টেন লজের দুই জন গাইড ও হেলিকপ্টারটির পাইলট নিহত হয়েছেন বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে।

এ ঘটনায় প্রাণে রক্ষা পাওয়া আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ফোবর্সের হিসাবে ১৭ দশমিক পাঁচ বিলিয়ন ডলার মূল্যমানের সম্পদের মালিক কেলনার টডরিলো লজের ভাড়া করা এয়ারবাস এএস৩৫০ বিথ্রি হেলিকপ্টারটিতে করে স্কি করতে যাচ্ছিলেন বলে রোববার লজ কর্তৃপক্ষ জানিয়েছে।

টডরিলো লজের একজন মুখপাত্র জানিয়েছেন, কেলনার ২০১২ সাল থেকে প্রায়ই তাদের এখানে আসতেন। কমিউনিস্ট অধ্যায় শেষ হওয়ার পর কেলনার চেক রিপাবলিকের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। ফোবর্সের ২০২০ সালের বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তির তালিকায় তিনি মিডিয়া মোগল রুপার্ট মারডক ও তার পরিবারের সঙ্গে যৌথভাবে ৬৮তম স্থানে ছিলেন।

এক বিবৃতিতে স্ত্রী ও চার সন্তান রেখে যাওয়া কেলনারের মৃত্যুতে ‘গভীর শোক’ প্রকাশ করেছে পিপিএফ। এই গোষ্ঠীটির ৯৮ দশমিক ৯ শতাংশ শেয়ারের মালিক ছিলেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31