IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> মোদির চিঠির জবাবে যে বার্তা ইমরান খানের

মোদির চিঠির জবাবে যে বার্তা ইমরান খানের

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের জাতীয় দিবসে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই চিঠির জবাব দিয়েছেন ইমরান খান। নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে ‘সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি’ আবশ্যক বলে জানিয়েছেন ইমরান খান। আলজাজিরা।

ধন্যবাদ জানিয়ে সোমবার মোদিকে লেখা চিঠিতে ইমরান খান লিখেছেন, ‘পাকিস্তানের নাগরিকরাও ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক চান।’

ইমরান খান বলেন, ‘আমরা নিশ্চিত যে জম্মু-কাশ্মীরসহ ভারত-পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ সব বিষয়ের সমাধানের ওপর দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নির্ভরশীল।’ গঠনমূলক ও ফলাফল নির্ভর সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা আবশ্যক বলেও চিঠিতে উল্লেখ করেন ইমরান খান।

করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতের নাগরিকদের প্রতি শুভকামনাও জানান পাক প্রধানমন্ত্রী। এর আগে গত ২৩ মার্চ সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা জানিয়ে ইমরান খানকে চিঠি লেখেন নরেন্দ্র মোদি। পাকিস্তানের জাতীয় দিবসে শুভেচ্ছা জানিয়ে মোদি লেখেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে ভারত পাকিস্তানের বাসিন্দাদের সঙ্গে ভালো সম্পর্ক চায়। সেজন্য সন্ত্রাস ও বিরোধিতামুক্ত পরিবেশ প্রয়োজন।’ সম্প্রতি করোনায় আক্রান্ত পাক প্রধানমন্ত্রী ইমরান খানের আরোগ্য কামনা করে টুইটও করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এছাড়াও সম্প্রতি ইসলামাবাদে নিরাপত্তা সম্পর্কিত এক অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ‘অতীতের বিরোধকে কবর দিয়ে’ ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রীতির কথা বলেন। তিনি ‘শান্তিপূর্ণ উপায়ে’ কাশ্মীর সঙ্কট সমাধানের কথাও উল্লেখ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31