IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> অগ্নিপরীক্ষা আজ মমতার

অগ্নিপরীক্ষা আজ মমতার

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট শুরু হচ্ছে আজ। এ নির্বাচনে মূল নজর নন্দীগ্রামে। নন্দীগ্রামের নির্বাচনের ফল আগামী দিনের পশ্চিমবঙ্গে রাজনীতির গতিপ্রকৃতি বদলে দিতে পারে। এ কারণে নির্বাচনের আগে থেকেই উত্তপ্ত হয়ে উঠছে নন্দীগ্রাম। এ দফায় পশ্চিমবঙ্গের সঙ্গে গোটা ভারতের নজর হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামের দিকে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারই শিষ্য বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার পের থেকেই আলোচনার কেন্দ্রে ছিলো, এ আসনে বিজেপি প্রার্থী কে হচ্ছেন? তৃণমূলের প্রার্থী ঘোষণার একদিন পর সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এ আসনে প্রার্থী হিসেবে মমতার একসময়ের ঘনিষ্ঠ সহচর শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

নন্দীগ্রাম আসনটি পূর্ব মেদিনীপুরে। ২০০৭ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার এখানে রসায়নশিল্প গড়ার জন্য ২৭ হাজার একর জমি অধিগ্রহণের উদ্যোগ নিলে এর বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তুমুল আন্দোলন গড়ে তোলেন মমতা। এ আন্দোলনে মমতার সবচেয়ে বিশ্বস্ত সহচর ছিলেন শুভেন্দু। নন্দীগ্রামের পাশাপাশি সিঙ্গুর আন্দোলনে ভর করে রাজ্যে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটান মমতা। ২০১১ সালে বিধানসভা নির্বাচনে জিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন তিনি। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুকে মন্ত্রী করা হয়।

তবে এবার পাশার দান বদলে গেছে। সেই আন্দোলনের দুই দিকপাল মমতা-শুভেন্দু লড়ছেন একই আসনে। একে অপরের বিরুদ্ধে। গত ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। এরপর মমতাকে নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। কলকাতায় বিজেপির এক রোড শোতে যোগ দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, মমতা নন্দীগ্রামে দাঁড়ালে ৫০ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দেব।

প্রার্থী হতে কেন্দ্রীয় সরকারের জুট করপোরেশনের অস্থায়ী চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন শুভেন্দু। এরপর থেকে নন্দীগ্রামে মমতা–শুভেন্দুর দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিলেন সবাই।

লড়াকু মমতাও এ চ্যালেঞ্জ লুফে নেন। ১৮ জানুয়ারি নন্দীগ্রামের তেখালির এক জনসভায় ঘোষণা দেন, এখানকার মানুষ চাইলে আমি নন্দীগ্রাম আসনে লড়ব। শুক্রবার প্রার্থী ঘোষণার সময় মমতা বলেন, কথা দিলে কথা রাখি আমি। নন্দীগ্রাম থেকেই এবার ভোটে লড়ছি। এ সময় তিনি কলকাতার ভবানীপুর আসনটি ছেড়ে দেয়ার ঘোষণা দেন। ওই আসনের বিধায়ক হিসেবে তিনি এখন মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন।

এদিকে নন্দীগ্রামে যদি হেরে যায় তাহলে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিটকে পড়বেন মমতা। কারণ মুখ্যমন্ত্রী হতে হলে অন্য যেকোনো আসন থেকে নির্বাচিত হয়ে আসতে হবে তাকে। সবমিলিয়ে টানটান উত্তেজনাপূর্ণ জমজমাট এক লড়াইয়ে মমতা-শুভেন্দু।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31