IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইরানি জাহাজে হামলা

ইরানি জাহাজে হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইরানের একটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার এই হামলা হয় বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম। খবর আলজাজিরার।

হামলার শিকার ওই জাহাজের নাম স্যাভিজ। তাসনিম জানিয়েছে, ‘গত কয়েক বছর ধরে জাহাজটি লোহিত সাগরে অবস্থান করছিল। সমুদ্রে জলদস্যুদের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সেখানে অবস্থানরত ইরানি কমান্ডোদের সহায়তার জন্য জাহাজটি সেখানে মোতায়েন রেখেছিল তেহরান।’

টেলিভিশন চ্যানেল আল আরাবিয়া জানিয়েছে, হামলার শিকার জাহাজটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত। মঙ্গলবার লোহিত সাগরের ইরিত্রিয়া উপকূলের কাছে জাহাজটিতে হামলা হয়। একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে আল আরাবিয়া এই তথ্য জানালেও এই দাবির পক্ষে কোনো প্রমাণ সামনে আনেনি তারা। অবশ্য হামলার পর তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য ইরান সরকারের পক্ষ থেকে করা হয়নি।

গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের পর ইরান বা ইসরায়েলের কোনো জাহাজে হামলার এটাই সর্বশেষ ঘটনা। সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলি জাহাজে একের পর এক হামলার ঘটনা ঘটছে। এসব হামলায় প্রতিদ্বন্দ্বী এই দেশ দু’টি একে অপরকে দোষারোপ করে থাকে। সর্বশেষ এই হামলার ঘটনায়ও ইসরায়েল জড়িত বলে ধারণা করা হচ্ছে। তবে ইরানি জাহাজে হামলার বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31