IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> টেক্সাসে শিল্প এলাকায় গুলিতে নিহত এক

টেক্সাসে শিল্প এলাকায় গুলিতে নিহত এক

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি শিল্প এলাকায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ব্রায়ান শহরের কেন্ট মুর ক্যাবিনেট নামে একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

ব্রায়ান পুলিশ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, গুলিবর্ষণের খবর পাওয়ার পরপরই ছয়টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

লেফটেন্যান্ট জেসন জেমস জানান, গুলিবিদ্ধ চারজনের অবস্থা গুরুতর। সংকটমুক্ত আরেকজনকেও হাসপাতালে পাঠানো হয়েছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক বিবৃতিতে জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। গুলিবর্ষণের ঘটনা তদন্ত করছে কর্তৃপক্ষ। তবে হামলাকারীর উদ্দেশ্য এখনও জানা যায়নি।

ব্রায়ানের পুলিশ প্রধান এরিক বুসকে নিশ্চিত করেছেন, সন্দেহভাজন হামলাকারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। টেক্সাস পাবলিক সেফটি বিভাগের (ডিপিএস) সদস্যরা তাকে ধাওয়া করে গ্রেফতার করেন।

এরিক বলেন, ধাওয়ার সময় টেক্সাস ডিপিএসের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তার আঘাত গুরুতর হলেও বর্তমানে তা স্থিতিশীল রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারী কেন্ট মুর ক্যাবিনেটে কাজ করতেন। সেখানে তিনি হঠাৎ আক্রমণ চালালেন কেন, তা এখনও নিশ্চিত নয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31