IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> ফ্লয়েড হত্যার রায়ের পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোরীর মৃত্যু

ফ্লয়েড হত্যার রায়ের পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোরীর মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে আলোচিত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার রায়ের দিন দেশটিতে আরেক কৃষ্ণাঙ্গ কিশোরী পুলিশের গুলিতে নিহত হয়েছে। ফ্লয়েডকে হত্যার ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা শ্বেতাঙ্গ ডেরেক চাভিনকে যখন দোষী সাব্যস্ত করা হচ্ছিল, তার কয়েক ঘণ্টা আগে ওহাই অঙ্গরাজ্যের কলম্বাসে ওই কিশোরী পুলিশের গুলিতে নিহত হয়।এ ঘটনায় পুলিশের ভূমিকার প্রতিবাদে কলম্বাসের রাস্তায় বিক্ষোভ হয়েছে।

মঙ্গলবার ওহাইও অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর কলম্বাসে এ ঘটনা ঘটেছে।

যে পুলিশ অফিসার ওই কিশোরীর ওপর গুলি চালিয়েছিল তার শরীরে থাকা ভিডিওতে হত্যাকাণ্ডের এই ঘটনা ধারণ করা হয়েছিল। সেখানে দেখা যায়, একটি ছুরি দিয়ে দুই ব্যক্তিকে হত্যার চেষ্টা করছে ওই কিশোরী।

ভিডিওতে দেখা যায়, একদল তরুণ রাস্তায় দাঁড়িয়ে আছে আর তাদের দিকে এগিয়ে যাচ্ছেন একজন পুলিশ অফিসার। সেখানে দেখা যায়, ওই কিশোরী একজনকে ছুরি দিয়ে আঘাত করতে যাচ্ছেন। এরপর সে মাটিতে পড়ে যায়।

এরপর ওই কিশোরী একটি গাড়ির হুডে বসে থাকা একটি মেয়ের দিকে ছুরি নিয়ে তেড়ে যায়। এরপর পর পর চারটি গুলির শব্দ শোনা যায়। প্রতিটি গুলিই ওই কিশোরীর শরীরে লাগে। এরপর ওই কিশোরীর মৃত্যু হয়। ওই কিশোরী মাটিতে পড়ে যাওয়ার পর পাশেই একটি ছুরি পড়ে থাকতে দেখা যায়।

শহরটির অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান মাইকেল উডস জানান, শহরের দক্ষিণপূর্ব অংশের একটি বাড়িতে ছুরিকাঘাতের চেষ্টার খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা বাড়িটির সামনের প্রাঙ্গণে বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পান।

কৃষ্ণাঙ্গ কিশোরীকে গুলি করা পুলিশ সদস্যের পরিচয় জানানো হয়নি; তবে তিনি শ্বেতাঙ্গ বলে ভিডিও দেখে মনে হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে ‘দায়িত্ব থেকে সরিয়ে রাখা হবে’ বলে জানিয়েছেন উডস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31