IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি-ইসরায়েলি সংঘর্ষে শতাধিক আহত

পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি-ইসরায়েলি সংঘর্ষে শতাধিক আহত

ধূমকেতু নিউজ ডেস্ক : পূর্ব জেরুজালেমে কট্টরপন্থী ইহুদি বিক্ষোভকারী, ফিলিস্তিনি ও ইসরায়েলি পুলিশের মধ্যে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

পুলিশ ফিলিস্তিনি ও কট্টর জাতীয়তাবাদী ইহুদি বিক্ষোভকারীদের আলাদা রাখার চেষ্টা করার সময় সংঘর্ষ বেঁধে যায়।

কয়েক দিন ধরে ইসরায়েলের দখলকৃত এলাকাটিতে জাতীয়তাবাদী ও ধর্মীয় উত্তেজনা বৃদ্ধির পর এ ঘটনা ঘটলো।

বেশ কিছু ফিলিস্তিনি জেরুজালেমের পুরনো শহরের প্রবেশপথে দামেস্ক দরজার কাছে জড়ো হয়েছিলেন। তখন কট্টর জাতীয়তাবাদী ইহুদিদের দল লেহাভার সমর্থকরা ওই দরজার দিকে ‘আরবদের মৃত্যু’ স্লোগান দিতে দিতে এগিয়ে যায়। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

দুই পক্ষ থেকে পরষ্পরের দিকে পাথর ও বোতল ছোড়াছুড়ি চলতে থাকে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ স্টান গ্রেনেড, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, অন্তত একশ জন ফিলিস্তিনি এতে আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে তাদের ২০ কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় ৫০ জনেরও বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে।

গত ১৩ এপ্রিল মুসলমানদের পবিত্র মাস রমজান শুরু হওয়ার পর থেকেই পূর্ব জেরুজালেমে উত্তেজনা বাড়তে থাকে।

পুলিশের সঙ্গে সংঘর্ষ করা ফিলিস্তিনিরা অভিযোগ করেন, রোজা সম্পন্ন করতে বাঁধা সৃষ্টি করার জন্য দামেস্ক দরজার বাইরে জড়ো হতে পুলিশ বাঁধা সৃষ্টি করেছে।

পুলিশ বলছে, জেরুজালেমের পুরনো শহরে পথচারীদের চলাচলে সুবিধা তৈরি করতে তারা এই পদক্ষেপ নিয়েছে।

আবার ইহুদিরা ক্ষিপ্ত হয়েছেন কিছু টিকটক ভিডিওর কারণে। এসব ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিনিরা কট্টরপন্থী ইহুদি সদস্যদের অপমান করছে। ভিডিওতে জেরুজালেমের হালকা রেলপথের ওপর দুটি কিশোরের ওপর হামলা চালাতেও দেখা যায়।

দামেস্ক দরজার দিকে এগিয়ে যাওয়ার কারণ হিসেবে এই ভিডিওগুলোকে দায়ী করেন লেহাভার সমর্থকরা। এই পদক্ষেপকে ‘জাতীয় সম্মান’ প্রদর্শন হিসেবে উল্লেখ করেন তারা।

এ সপ্তাহে ইহুদিদের দ্বারা আরবদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনাও ঘটেছে। এর মধ্যে একটি ঘটনা ঘটেছে যেখানে, আরব বিরোধী স্লোগান দেয়া তরুণ ইহুদিদের সমর্থন না দিয়ে গাড়ি চালানো বন্ধ করায় এক আরব ড্রাইভারের ওপর হামলা চালানো হয়।

১৯৬৭ সালের তৃতীয় আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে পূর্ব জেরুজালেম ইসরায়েলের দখলে রয়েছে। ইসরায়েল এ জায়গাটিকে তাদের রাজধানী হিসেবে বিবেচনা করে, যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশের কাছ থেকে তা স্বীকৃতি পায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31