IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩০,আহত ৯০

আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩০,আহত ৯০

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে স্কুল শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯০ জন। খবর বিবিসি’র।

শুক্রবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির পূর্ব লোগার প্রদেশের রাজধানী পুল-ই-আলমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে একটি হাসপাতাল ও আবাসিক বাড়িঘরসহ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখন পর্যন্ত জানা যায়নি। কেউ স্বীকারও করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে নিহত শিক্ষার্থীরা একটি অতিথিশালায় অবস্থান করছিল, যার খুব কাছেই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই অতিথিশালার ছাদ পর্যন্ত ধসে পড়ে এবং অনেকে ধ্বংসাবশেষে আটকে পড়েন।

লোগার প্রাদেশিক কাউন্সিলের প্রধান হাসিবুল্লাহ স্টানেকজাই বলেন, ‌‘নিহতদের মধ্যে কয়েকজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, যারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিলেন।’

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের ধ্বংসাবশেষের নিচে আটকে পড়েছেন অনেকে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের উদ্ধারে কাজ করছেন।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে জঙ্গি হামলায় বেসমারিক মানুষের হতাহতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে- জো বাইডেনের এমন ঘোষণার পর দেশটিতে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে।

লোগর গভর্নরের মুখপাত্র দিদার লয়াং বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্রদেশের কাউন্সিলের প্রাক্তন প্রধানের বাড়ির কাছে গাড়ি বিস্ফোরণটি ঘটে এবং হাসপাতাল থেকে খুব দূরে ছিল না।

কাবুলে অবস্থিত ব্রিটিশ দূতাবাস এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, ‘বেসামরিক নাগরিকের বিরুদ্ধে এই সহিংসতা বন্ধ করতে হবে।’

প্রসঙ্গত, আফগানিস্তান থেকে অবশিষ্ট মার্কিন সেনা প্রত্যাহার শুরু করার একদিন আগে এই বিস্ফোরণ ঘটানো হলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31