IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> তৃণমূলের মন্ত্রিসভায় আসছে চমক

তৃণমূলের মন্ত্রিসভায় আসছে চমক

ধূমকেতু নিউজ ডেস্ক : নির্বাচনের আগে নিজের দলের শতাধিক নেতা বিজেপি শিবিরে যোগ দিল। এর মাঝে ভেঙে গেল নিজের পা। এরকম নানা প্রতিবন্ধকতাকে জয় করে দলকে একাই ভূমিধস জয় এনে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রমাণ করলেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে তিনি কতটা জনপ্রিয়।

এবার শুধু শপথ নেওয়ার পালা।

নন্দীগ্রামে হেরে গিয়েছেন তিনি। আর তা নিয়ে তাকে বলতে শোনা গিয়েছে, ‘ওখানে ভোট লুট হয়েছে। নির্বাচন কমিশন বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করেছে। তিন ঘণ্টা কারসাজি হয়েছে। নন্দীগ্রামের আন্দোলনে ছিলাম, মানুষের পাশে থাকতে চেয়েছিলাম, মানুষের রায়কে মাথা পেতে নিলাম। এবারের নির্বাচনে যেরকম স্বেচ্ছাচারিতা দেখলাম, তার একটা বিহিত হওয়ার দরকার। তাই সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে যাচ্ছি।’

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, করোনা আবহে কোনও বিজয় মিছিল, কোনও বিজয় উৎসব হবে না। এই বিপুল জয়ের পরেও নিজের শপথগ্রহণ অনুষ্ঠানকে কাটছাঁট করছেন তৃণমূলনেত্রী।

সোমবার রাতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে তৃতীয়বারের জন্য সরকার গড়ার আবেদন জানাবেন।

নন্দীগ্রাম নিয়ে যদি সুপ্রিম কোর্ট পুনর্গণনার রায় না দেয়, তাহলে অন্য কেন্দ্র থেকে জিতে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সম্ভবত আগামী ৭ মে রাজভবনে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। তবে কারা কারা মন্ত্রী হবেন তা ঠিক হয়ে গিয়েছে। শুধু ঘোষণা বাকি। এবারের মন্ত্রিসভায় থাকছে চমক।

ভারতের সংবাদমাধ্যম নিউজ এইটিনের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে এবার একাধিক নতুন মুখকে টিকিট দিয়েছিলেন নেত্রী। তাদের মধ্যে অনেকেই জয়ী হয়ে এসেছেন। নব নির্বাচিতদের সেই বিধায়কদের অনেকেই তৃণমূলের তৃতীয় সরকারের মন্ত্রী হতে পারেন বলে দলীয় সূত্রে খবর। এমনকি টালিগঞ্জের যেসব তারকার জিতে এসেছেন তৃণমূলের হয়ে, তাদের কেউ কেউ জায়গা পেতে পারেন মন্ত্রিসভায়।

রাজনৈতিক বিশ্লেষকদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, এবারের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল ঘটাতে পারেন তৃণমূল নেত্রী। ‘বিশ্বাসযোগ্য’ বিধায়ক, নতুন ও নবীন মুখের সমাহার দেখা যেতে পারে মমতার এবারের মন্ত্রিসভায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31