IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> মিয়ানমারে সামরিক হেলিকপ্টার ভূপাতিত

মিয়ানমারে সামরিক হেলিকপ্টার ভূপাতিত

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারে একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার দাবি করেছে একটি বিদ্রোহী গোষ্ঠী। মিজিমাডেইলি এবং কাচিনওয়েভস নিউজ পোর্টাল থেকেও হেলিকপ্টার বিধ্বস্তের খবর নিশ্চিত করা হয়েছে।

সোমবার দেশটির শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে বলে দাবি করেছে।

মিয়ানারের কাচিন রাজ্য এবং অন্যান্য স্থানে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যেই এই খবর সামনে এলো। সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর এটাই প্রথম কোনো সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা। তবে দেশটির সামরিক সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের বেসামরিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। তারপর থেকেই দেশটিতে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। অপরদিকে সামরিক সরকার কঠোর হস্তে বিক্ষোভ দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত কমপক্ষে ৭৬৬ জন বিক্ষোভকারী নিহত হয়েছে। জাতিসংঘ বলছে, সামরিক বাহিনীর অভিযানে মিয়ানমার থেকে হাজার হাজার মানুষ নিজেদের ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে।

কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি জানিয়েছে, সোমবার সকালে মোমাউক শহরের কাছাকাছি একটি গ্রামে সামরিক হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করা হয়। ওই এলাকায় গত কয়েকদিন ধরেই অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।

ওই বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র নাও বু বলেন, ‘সামরিক বাহিনী সোমবার সকাল ৮ বা ৯টার দিকে এখানে বিমান হামলা চালিয়েছে। তারা যুদ্ধ বিমান ব্যবহার করেছে এবং হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে। আমরাও তাদের পাল্টা আক্রমণ করেছি।’

মিয়ানমারে বেশ কিছু বিদ্রোহী গোষ্ঠী রয়েছে। কিন্তু সামরিক অভিযানের পর থেকে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মিকেই সবচেয়ে বেশি সক্রিয় দেখা গেছে।

দেশটিতে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩ হাজার ৫৫৫ জন আটক হয়েছে। প্রায় ৪০ জন সাংবাদিককে এখন পর্যন্ত আটক করা হয়েছে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31