IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> অস্ট্রেলিয়া আফগানিস্তানে দূতাবাস গুটিয়ে নিচ্ছে

অস্ট্রেলিয়া আফগানিস্তানে দূতাবাস গুটিয়ে নিচ্ছে

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তান থেকে শুক্রবার দূতাবাস গুটিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া। দূতাবাস এবং এর কর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সামরিক বাহিনী প্রত্যাহার শুরু করার পর অস্ট্রেলিয়া এ সিদ্ধান্ত নিল। খবর এএফপির।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়া হবে। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ ভাবছে মার্কিন বাহিনীর উপস্থিতি ছাড়া আফগানিস্তানে কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করা কতটা নিরাপদ হবে।

কাবুল ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক সায়েদ নাসির মুসাউই এএফপিকে বলেন, তার ধারণা আগামী কয়েক মাসের মধ্যে আরও কয়েকটি বিদেশি দূতাবাস আফগানিস্তান থেকে কার্যক্রম গুটিয়ে নেবে।

তিনি বলেন, ‘পশ্চিমা দেশগুলো এই সরকারের ধারাবাহিকতা এবং টিকে থাকার বিষয়ে পুরোপুরি নিশ্চিত নয়।’

আফগান সরকার জোর দিয়েছিল যে তারা তালেবানদের নিয়ন্ত্রণে রাখতে পারবে। কিন্তু গত কয়েক মাসে দেশটির গ্রামাঞ্চলে তালেবানরা ব্যাপক নিয়ন্ত্রণ অর্জন করতে পেরেছে। এছাড়া প্রায় প্রতিদিনই নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হচ্ছে।

তালেবানরা বর্তমানে আফগানিস্তানের প্রায় সব প্রদেশেই রয়েছে। হাজার হাজার জেলার কোথাও কোথাও সম্পূর্ণ আবার কোথাও কোথাও আংশিক নিয়ন্ত্রণ রয়েছে। তারা কয়েকটি শহর কার্যকরভাবে ঘেরাও করতে পেরেছে। ১৯৯৬ সালেও প্রায় একই পরিস্থিতি তৈরি হয়েছিল যখন আফগানিস্তানের অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল তালেবানরা।

ধারণা করা হচ্ছে, আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী পুরোপুরি চলে যাওয়ার অপেক্ষায় রয়েছে তালেবানরা। এর পরপরই হয়তো তারা ক্ষমতা উদ্ধারের জন্য পূর্ণ শক্তি দিয়ে আঘাত করবে।

দূতাবাস বন্ধ করে দেয়ার ব্যাপারে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ‘সেখানে ভীষণ অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করছে।’

তালেবান অবশ্য বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করার চেষ্টা করছে। এএফপিকে তালেবান বলেছে, বিদেশি দূতাবাসগুলো আগের মতোই তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। কিন্তু তালেবানের এই কথায় ভরসা করতে পারছে না অনেক দেশই।

১৯৯৬ সালে তালেবান যখন কাবুল নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তখন দেশটির জাতিসংঘের কার্যালয়ে ঢুকে তৎকালীন আফগান প্রেসিডেন্ট নাজিবুল্লাহ আহমাদজাইকে ধরে নিয়ে গিয়ে অত্যাচার চালিয়ে নৃশংসভাবে হত্যা করে।

এর দুই বছর পর আফগানিস্তানে থাকা ১০ জন ইরানি কূটনীতিককে হত্যা করে তালেবানরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31