IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> ফ্লোরিডায় বন্দুক হামলা নিহত ২

ফ্লোরিডায় বন্দুক হামলা নিহত ২

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডায় একটি কনসার্ট হলের বাইরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২ জন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জনেরও বেশি মানুষ। এ খবর বিবিসি’র।

স্থানীয় সময় রোববার (৩০ মে) প্রথম প্রহরে মিয়ামির উত্তরের হায়েলিয়াহ নগরীতে এই গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের পরিচালক আলফ্রেডো র‌্যামিরেজ জানান, একটি সাদা গাড়ি থেকে হঠাৎ তিন ব্যক্তি রাইফেল ও হাতবন্দুক নিয়ে বেরিয়ে এসে ভিড় লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন। এখানে ২০ জনেরও বেশি মানুষকে গুলি করা হয়েছে। বলতে খারাপ লাগছে, তাদের ২ জন নিহত হয়েছেন।

আহত অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আহত ২০ থেকে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনবিসি নিউজ জানায়, একটি নিসান পাথফাইন্ডার গাড়িতে করে হামলাকারীরা ঘটনাস্থলে আসে। তিনজন গাড়ি থেকে বেড়িয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এরপর তারা আবার গাড়িতে চড়ে পালিয়ে যায়।

প্রসঙ্গত, গত বুধবার (২৬ মে) সকালে ক্যালিফোর্নিয়ায় রেলের এক কর্মী গুলি করে ৯ জনকে হত্যা করে। এ বছরের প্রথম ১৩২ দিনে যুক্তরাষ্ট্রে অন্তত ২০০টি গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে, বন্দুক হাতে নৃশংসতা থামাতে গত এপ্রিলে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন নতুন আইন জারির ঘোষণা দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31