IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> রাতভর হামলায় নিহত ১৩২

রাতভর হামলায় নিহত ১৩২

ধূমকেতু নিউজ ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফসোর একটি গ্রামে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৩২ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়াও আহত হয়েছে আরও ৪০ জন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই সবচেয়ে জঘন্যতম হামলার ঘটনা বলে জানিয়েছে দেশটির সরকার।

এক বিবৃতিতে সরকার বলছে, গত শুক্রবার রাতভর নাইজারের সীমান্তবর্তী ইয়াঘা প্রদেশের সোলহান গ্রামে ওই হামলার সময় স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর ও বাজার পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

এ হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস। তিনি এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি এ ধরনের সহিংস চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছেন।

এদিকে, এ হতাহতের ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন বুরকিনা ফসোর প্রেসিডেন্ট রোচ কাবোর। এক টুইট বার্তায় তিনি বলেন, আমাদের অবশ্যই দুষ্ট শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

আফ্রিকার এই দেশটিতে মাঝে মধ্যেই ঘটছে এমন হামলা ও হতাহতের ঘটনা। গত মার্চেও এক হামলায় ১৩৭ জনকে হত্যা করেছিল অস্ত্রধারীরা।

জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, ২০১৫ সাল থেকে দেশটিতে সন্ত্রাসবাদী হামলায় ৮৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে এবং প্রায় ১১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সূত্র: রয়টার্স

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31