IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতীয় ভ্যারিয়েন্টের লক্ষণ মাথাব্যথা ও সর্দি

ভারতীয় ভ্যারিয়েন্টের লক্ষণ মাথাব্যথা ও সর্দি

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে বর্তমানে কোভিড সংক্রমণের সাধারণ উপসর্গ মাথাব্যথা, গলা ব্যথা আর নাক দিয়ে সর্দি পড়া। জোয়ি কোভিড সিম্পটমস স্টাডির গবেষক অধ্যাপক টিম স্পেকটর বলেন, তরুণদের ক্ষেত্রে ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়াটা ‘মারাত্মকভাবে সর্দি লাগার মতোই’ মনে হতে পারে।

যদিও তাদের খুব বেশি অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা নেই। তবে তারা সংক্রামক হতে পারে এবং অন্যদের ঝুঁকিতে ফেলতে পারে। কারো সন্দেহ হলেই অবশ্যই তার টেস্ট করানো উচিত বলে মনে করেন যুক্তরাজ্যের এই অধ্যাপক।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সেবা বিভাগ এনএইচএস-এর মতে সাধারণত কোভিডের যে উপসর্গ দেখা যায় তা হলো:
কাশি, জ্বর, স্বাদ ও গন্ধ না পাওয়া। কিন্তু অধ্যাপক স্পেকটর বলছেন, এই উপসর্গগুলো এখন আর তেমন দেখা যাচ্ছে না।

জোয়ি টিম নিজেদের অ্যাপে কোভিড আক্রান্ত হাজার হাজার মানুষের উপসর্গ ভিত্তিক তথ্যের ভিত্তিতে এমনটা জানিয়েছে। এর প্রধান বলেন, মে মাসের শুরু থেকে অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি যে উপসর্গগুলো দেখা গেছে তা আগের মতো নয়।

এই পরিবর্তন ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের সাথে যুক্ত। ডেল্টা ভ্যারিয়েন্ট প্রথম ভারতে শনাক্ত হয়েছিল এবং এরপর থেকে যুক্তরাজ্যে এখন ৯০% সংক্রমণের কারণ হয়ে দাঁড়িয়েছে এটি। জ্বরের উপসর্গ এখনও একই আছে। কিন্তু প্রথম ১০টির মধ্যে এখন গন্ধ না পাওয়ার উপসর্গটি আর নেই, বলেন অধ্যাপক স্পেকটর।

তিনি বলেন, এই ভ্যারিয়েন্টটি কিছুটা ভিন্নভাবে কাজ করছে। মানুষের মনে হতে পারে যে তারা হয়তো সাধারণ মৌসুমী ঠাণ্ডা লাগায় আক্রান্ত হয়েছে এবং এটা ভেবে তারা বাইরে বিভিন্ন পার্টিতে অংশ নিচ্ছেন। এভাবে তারা আরও অনেকের মাঝে এটি ছড়িয়ে দিচ্ছেন। এটি খুব বড় সমস্যার দিকে এগোচ্ছে।

অধ্যাপক স্পেকটর বলেন, আপনি যদি তরুণ হয়ে থাকেন তাহলে আপনার মৃদু উপসর্গ দেখা দেবে। মনে হতে পারে যে আপনার হয়তো বাজে ধরণের ঠাণ্ডা লেগেছে এবং আপনি হয়তো নেতিয়ে পড়ছেন। এক্ষেত্রে বাড়িতে থাকুন এবং টেস্ট করান।

একইভাবে যুক্তরাজ্যে যখন আলফা বা যুক্তরাজ্য ভ্যারিয়েন্টের আধিপত্য ছিল, তখন ১০ লাখ মানুষের উপর একটি রিয়্যাক্ট স্টাডি করেছিল ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন। সেখানে তারা কোভিডের সাথে সম্পর্কিত আরও অনেক উপসর্গ পেয়েছিলেন।

তখন শরীর ঠাণ্ডা হয়ে যাওয়া, ক্ষুধামন্দা, মাথাব্যথা এবং পেশী ব্যাথার উপসর্গ পাওয়া যায়। যদিও বর্তমানে এই উপসর্গগুলোতে পরিবর্তন এসেছে।

করো যদি নিজের উপসর্গ নিয়ে সন্দেহ থাকে, তাহলে চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দেন গবেষক অধ্যাপক স্পেকটর।

সূত্র বিবিসি বাংলা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31