IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলী
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতে স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর পদত্যাগ

ভারতে স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর পদত্যাগ

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রী পরিষদ থেকে স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী আজ পদত্যাগ করেছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মিডিয়া রিপোর্টে বলা হয়, আজ সন্ধ্যায় মোদীর মন্ত্রী পরিষদে রদবদলের আগে এই পদত্যাগের ঘটনা ঘটেছে।

শিক্ষামন্ত্রী পোখরিয়াল নিশাঙ্ক, শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিও পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের আগে আরো কয়েকজন মন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, “এপ্রিল-মে মাসে কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার সমালোচনার মুখে পড়ায় হর্ষ বর্ধন পদত্যাগ করেছেন। এ সময় ভারতের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়ে এবং অক্সিজেন, হাসপাতালের বেড এবং ভ্যাকসিনের জন্য লড়াই করে হাজার হাজার লোক মারা যায়।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় আজ সন্ধ্যা ৬ টায় ৪৩ জনের বেশি নতুন সদস্য শপথ নিতে চলেছেন। নতুন মন্ত্রিসভায় ১৩ জন আইনজীবী, ৬ জন চিকিৎসক, ৫ জন প্রকৌশলী, ৭ জন সরকারি কর্মকর্তা, ৭ জন পিএইচডি, ৩ জন এমবিএ এবং ৬৮ জন স্নাতক ডিগ্রিধারী থাকতে পারেন।

খবরে বলা হয়, নরেন্দ্র মোদীর দ্বিতীয় মেয়াদে মন্ত্রিসভার প্রথম রদবদলে মোদীর নতুন সরকারে ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণী), তরুণ নেতা এবং মহিলা মন্ত্রীদের বেশি অংশগ্রহণ থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31