IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬
Home >> টপ নিউজ >> প্রবাস >> নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন

নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন।

১৯৭৫ সালের এই দিনে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু, তার পরিবারের বেশিরভাগ সদস্যকে কিছু পথভ্রষ্ট সেনা সদস্য নির্মমভাবে হত্যা করে।

চ্যান্সারি প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান সকালে জাতীয় সঙ্গীত বাজানোর মাধ্যমে পতাকা উত্তোলন করেন।

পরে মিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে হাইকমিশনার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ গম্ভীর নীরবতা পালন করেন।

ভারতের রাজধানীতে অবস্থানরত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নয়াদিল্লি ব্যুরো চিফ এবং বাংলাদেশ বিমান কর্মকর্তারাও তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহান এই নেতার প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে চ্যান্সরির বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাই কমিশনার মুহাম্মদ ইমরান ও বাংলাদেশ মিশনের মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ। মিনিস্টার (রাজনৈতিক) নুরাল ইসলাম এই অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এ সময় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের বার্তাও পাঠ করে শোনানো হয়। বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধা জানিয়ে ইমরান বলেন, আন্তর্জাতিক মর্যাদা, মহানুভবতা, পরোপকার এবং সুউচ্চ ব্যক্তিত্ব বঙ্গবন্ধুকে গত শতাব্দীর একজন কিংবদন্তি নেতা করে তুলেছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কূটনৈতিক ফ্রন্ট ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সফল ছিলেন কারণ তিনি তাঁর জীবদ্দশায় বিশ্বের বেশিরভাগ ক্ষমতাধর দেশসহ ১১৫টিরও বেশি বিদেশী দেশ থেকে স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছিলেন।

হাইকমিশনার বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রাম নিয়ে আরো গবেষণার উপর জোর দেন যাতে নতুন প্রজন্ম সেই মহান মানুষের কথা জানতে পারে, যিনি তার নিজের জীবনের চেয়ে দেশবাসীকে বেশি ভালোবাসতেন এবং কীভাবে তিনি বাংলাদেশের নিপীড়িত জনগণের উন্নতির জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশের আরও উন্নয়নে কাজ করার আহ্বান জানান। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য মোনাজাত করা হয়।

এছাড়া বাংলাদেশ হাই কমিশন বঙ্গবন্ধুকে নিয়ে চ্যান্সারি প্রাঙ্গণে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে হাই কমিশন ‘বঙ্গবন্ধু, অমর কিংবদন্তি’ শিরোনামে একটি স্মারকও প্রকাশ করে।

কলকাতা ও মুম্বাইয়ে উপ-হাই কমিশন এবং অসমের গুয়াহাটি ও ত্রিপুরার আগরতলা সহকারী হাই কমিশনে একই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31