IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশ
Home >> টপ নিউজ >> প্রবাস >> পালানো কর্মকর্তাদের দেশ ফিরতে তালেবান সরকারের অনুরোধ

পালানো কর্মকর্তাদের দেশ ফিরতে তালেবান সরকারের অনুরোধ

ধূমকেতু নিউজ ডেস্ক : তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশ ছেড়ে পালিয়েছেন বহু সরকারি কর্মকর্তা। ফলে দেশ পরিচালনায় নতুন সরকার গঠন করার পরও গোষ্ঠীটি রয়েছে অস্বস্তিকর অবস্থায়। এ অবস্থা থেকে উত্তরণে পালিয়ে যাওয়া সরকারি কর্মকর্তাদের দেশে ফেরার অনুরোধ জানালেন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের প্রধান মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দ।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দ বলেন, পালিয়ে যাওয়া কর্মকর্তারা দেশে ফিরলে তালেবান তাদের ‘নিরাপত্তার নিশ্চয়তা দেবে’।

আফগানিস্তানের এ প্রধান আরও বলেন, এ অন্তর্বর্তী সরকার কূটনীতিক, দূতাবাস এবং মানবিক সাহায্য সংস্থাগুলোর কর্মকর্তাদের নিরাপত্তা দেবে। একই সঙ্গে তালেবান এ অঞ্চল এবং এর বাইরের দেশগুলোর সঙ্গে ইতিবাচক ও শক্তিশালী সম্পর্ক গড়তে আগ্রহী।

তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ সহযোগী ও রাজনৈতিক উপদেষ্টা হাসান আখুন্দ বলেন, আফগানিস্তানের ইতিহাসে এ ঐতিহাসিক মুহূর্তে পৌঁছাতে আমাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এবং প্রাণ হারিয়েছেন অনেকে।
তালেবানের অন্তর্বর্তী সরকারের এ প্রধান আবারও বলেন, ২০০১ সালের পর থেকে আফগানিস্তানে যারা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছে, তাদের সবাইকে সাধারণ ক্ষমা করে দেওয়া হয়েছে।

হাসান আখুন্দ বলেন, অতএব আমি ইসলামি জাতিকে, বিশেষ করে আফগান জনগণকে আশ্বস্ত করি যে, আমরা সব ভালো, সাফল্য ও কল্যাণের সঙ্গে থাকতে চাই এবং আমরা চাই একটি ইসলামি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে। এ আশীর্বাদমূলক প্রকল্পে সবাই অংশ নিন।

কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার প্রায় তিন সপ্তাহ পর আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার ঘোষণা করে তালেবান। এর পর থেকেই চারদিকে সমালোচনা চলছে। কেননা সরকারে কোনো নারীর অংশগ্রহণ নেই। একই সঙ্গে বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণও কম। যদিও এর আগে তালেবান বলেছিল— তারা একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করবে।

তবে চীন ও উজবেকিস্তান তালেবানের নতুন সরকারের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তাদের অসন্তুষ্টির কথা।

যুক্তরাষ্ট্র দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার মধ্যেই দেশটির রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার পরও পাঞ্জশির দখল নিতে পারছিল না তারা। পরে ৩৪তম প্রদেশ হিসেবে এ পাঞ্জশির দখলে নেওয়া পর সরকার ঘোষণা করে গোষ্ঠীটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31