IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> হিন্দুত্ববাদ বিতর্কে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন

হিন্দুত্ববাদ বিতর্কে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সালমান খুরশিদের বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

এনডিটিভির খবরে বলা হয়, নতুন একটি গ্রন্থে হিন্দুত্ববাদ ও ইসলামি উগ্রপন্থী গ্রুপগুলোর মধ্যে তুলনার প্রেক্ষাপটে সৃষ্ট বিতর্কের কয়েক দিনের মধ্যে এ ঘটনা ঘটলো।

সালমান খুরশিদ সোমবার তার ফেসবুকে আগুনের ভিডিও শেয়ার করেছেন। এতে দেখা গেছে, দুই ব্যক্তি পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করছেন। কে বা কারা আগুন দিয়েছে, দিল্লিভিত্তিক সংবাদমাধ্যমটিতে তা উল্লেখ করা হয়নি।

সম্প্রতি ‘সানরাইজ ওভার অযোধ্যা: ন্যাশনহুড ইন আওয়ার টাইমস’ শিরোনামে সালমান খুরশিদের নতুন গ্রন্থ বের হয়। এ গ্রন্থের একটি অনুচ্ছেদ নিয়ে সৃষ্টি হয় বিতর্ক।

ওই গ্রন্থে সালমান দাবি করেন, সাম্প্রতিক বছরগুলোতে সনাতন ধর্ম ও ক্লাসিক্যাল হিন্দুত্ববাদ, যা চর্চা করতেন মুনি-ঋষিরা, তা পাশে ফেলেছে এক ধরনের হিন্দুত্ববাদেদের কট্টর ভার্সন। সালমান খুরশিদ এটাকে জিহাদী ইসলামি কট্টরপন্থী গ্রুপ আইএস ও বোকো হারামের রাজনৈতিক ভার্সনের সঙ্গে তুলনা করেন।

এ নিয়ে ভারতজুড়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। দেশটির ক্ষমতাসীন দল বিজেপি বলছে, সালমান খুরশিদের বক্তব্য হিন্দুদের ভাবাবেগে আঘাত দিয়েছে। কংগ্রেস মুসলিম ভোটারদের টানতে ‘সাম্প্রদায়িক রাজনীতি’ করছে বলেও অভিযোগ ওঠে।

সালমান খুরশিদের সমালোচনা করেন খোদ কংগ্রেসেরই নেতা গোলাম নবী আজাদ। তিনি এটাকে ‘অতিরঞ্জিতকরণ’ বলে মন্তব্য করেন। দিল্লির এক আইনজীবী কংগ্রেস নেতা সালমান খুরশিদের বিরুদ্ধে মামলাও করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31