IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> টিকটক বানাতে গিয়ে লাস হলো শিক্ষার্থীর

টিকটক বানাতে গিয়ে লাস হলো শিক্ষার্থীর

ধূমকেতু নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে টিকটক ভিডিও বানাতে গিয়ে নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে আনিল নামে ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শহরের পাইকপাড়া জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের কাছে শুক্রবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আনিল পাইকপাড়া এলাকার সরদার গলির নুরু মিয়ার ছেলে এবং একই এলাকার কিন্ডার কেয়ার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, আনিল এলাকায় টিকটকার হিসেবে বেশ পরিচিত। সে নিয়মিত এলাকার অলিতেগলিতে ও বিভিন্ন বাড়ির ছাদে উঠে টিকটক ভিডিও বানিয়ে তার আইডিতে আপলোড করতো। ওই বিকেলে আনিল দুই বন্ধুকে সাথে নিয়ে পাইকপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের আবাসনের জন্য নির্মাণাধীন একটি তিনতলা ভবনের ছাদে ভিডিও বানাতে যায়।

ভিডিও বানানোর এক পর্যায়ে সে অসতর্কতার কারণে ছাদ থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। এতে তার মাথা থেঁতলে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় প্রথমে সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়।

তবে তার শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ঢামেকে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
তার প্রোফাইলে শতাধিক ফলোয়ার ও শতাধিক ভিডিও রয়েছে।

সদর মডের থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামাল বলেন, এ ধরণের কোন খবর আমার জানা নেই। কেউ থানায় অভিযোগ করেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31