IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘পরমাণু সমঝোতার বাইরের কোনো অনুরোধ মানবো না’

‘পরমাণু সমঝোতার বাইরের কোনো অনুরোধ মানবো না’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে চলমান সংলাপের প্রধান লক্ষ্য হচ্ছে- তেহরানের ওপর থেকে আমেরিকার অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। তিনি স্পষ্ট করে বলেছেন, ভিয়েনা আলোচনায় কোনো পক্ষ যদি এমন কোনো অনুরোধ জানায় যা পরমাণু সমঝোতায় নেই তাহলে ইরান তা মেনে নেবে না।

সোমবার ভিয়েনায় ইরান ও পাঁচ জাতিগোষ্ঠী নতুন করে পরমাণু সমঝোতা পুনর্বহালের লক্ষ্যে আলোচনা শুরু করেছে। পাঁচ জাতিগোষ্ঠীর পক্ষে অংশ নিচ্ছে চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি। ২০১৮ সালে আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে তারা এখন আর কোনো পক্ষ নয়। সে কারণে আমেরিকা সরাসরি ভিয়েনা আলোচনায় অংশ নিতে পারছে না। তবে আমেরিকা কিভাবে পরমাণু সমঝোতায় ফিরতে পারে, ভিয়েনা আলোচনার সেটি অন্যতম প্রধান এজেন্ডা।

গতকাল আমির আব্দুল্লাহিয়ান তার এক নিবন্ধে বলেছেন, এ পর্যন্ত ছয় দফা আলোচনা হলেও আমেরিকার বাড়তি দাবি এবং অবাস্তব অবস্থানের কারণে তা সফল হতে পারে নি।

পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় আমেরিকার এই বেআইনি আচরণের ব্যাপারে একমত যে, সামগ্রিকভাবে এটি আন্তর্জাতিক আইনের অবমাননা।

আমেরিকার বর্তমান প্রশাসনের সমালোচনা করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী নীতি অনুসরণ করবেন না বলে বারবার প্রতিশ্রুতি দেয়ার পরও তিনি পরমাণু সমঝোতায় ফিরতে পারেন নি এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31