IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপি
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইসরাইল মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু : ইরান

ইসরাইল মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু : ইরান

ধূমকেতু নিউজ ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলকে আবারো মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু হিসেবে ঘোষণা করেছে ইরান। ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত সংযুক্ত আরব আমিরাত সফরে আসার পর এক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ ঘোষণা দিয়েছেন।তিনি বলেছেন, ইসরাইল মুসলিম বিশ্বের প্রধান শত্রু ছিল, আছে এবং থাকবে।

তিনি বলেছেন, বিগত ৭০ বছর ধরে মুসলিম ও আরব দেশগুলোতে যে অবৈধ সরকার নিরাপত্তাহীনতা, উত্তেজনা ও যুদ্ধের প্রধান উৎস হিসেবে কাজ করেছে তার প্রধানমন্ত্রীকে একটি মুসলিম দেশের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসার এ ঘটনা ফিলিস্তিনি জাতিসহ বিশ্বের সকল স্বাধীনচেতা জাতি চিরকাল ঘৃণাভরে স্মরণ রাখবে।

তিনি বলেন, পবিত্র কুদস শরিফ বা বায়তুল মুকাদ্দাস মুসলিম বিশ্বের প্রথম ক্বিবলা যা বর্তমানে ইহুদিবাদীদের দখলে রয়েছে। গোটা মুসলিম বিশ্ব কখনওই তাদের প্রথম ক্বিবলা ইসরাইলিদের জবরদখল থেকে মুক্ত করার লালায়িত স্বপ্ন পরিত্যাগ করবে না।

ইরানের এই মুখপাত্র বলেন, মধ্যপ্রাচ্যের তাবেদার মুসলিম শাসকগুলো যতই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করুক না কেন এ অঞ্চলের জনগণ কোনদিন ইহুদিবাদীদের মুসলিম বিদ্বেষ ও শত্রুতা ভুলে যাবে না এবং তারা চিরকাল এই দখলদার সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা করে যাবে।

ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্যে তার অবৈধ শাসনকে স্থায়িত্ব দিতে পারে এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হওয়া থেকে তিনি এ অঞ্চলের তাবেদার শাসকদের সতর্ক করে দেন।

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত রোববার রাতে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। বেনেতের আরব আমিরাত সফরের প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। এই সফরকে ফিলিস্তিনি জাতির প্রতি আমিরাতের বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছে সংগঠনটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31