IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> অস্ত্র ঠেকিয়ে মার্কিন নারী সাংসদের গাড়ি ছিনতাই

অস্ত্র ঠেকিয়ে মার্কিন নারী সাংসদের গাড়ি ছিনতাই

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন কংগ্রেসের একজন নারী সদস্যের গাড়ি ছিনতাই হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেলাডেলফিয়ায় দিনের বেলা বন্দুকের মুখে জিম্মি করে তার গাড়ি, মোবাইল এবং সাথে থাকা অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে ছিনতাইকারীরা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেরি গে স্ক্যানলনের সরকারি ফোন এবং পরিচয়পত্রও নিয়ে গেছে ছিনতাইকারীরা। তবে এ ঘটনায় ডেমোক্র্যাট সদস্য মেরি আহত হননি। তার কার্যালয় থেকেও এ তথ্য জানানো হয়েছে।

এরই মধ্যে দোষীদের খুঁজে বের করার কাজ শুরু হয়েছে। এ কাজে সহযোগিতা করছে এফবিআই। এদিকে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরগুলোর মতো ফিলাডেলফিয়াতেও গত এক বছরে অপরাধের হার বেড়েছে। মাঝে মাঝেই এ ধরনের ঘটনা ঘটছে শহরটিতে।

এক বিবৃতিতে ফিলাডেলফিয়া শহরের মেয়র জিম কেনি বলেছেন, স্থানীয় সময় বুধবার (২২ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, এটা হতাশাজনক এবং বিরক্তিকর ঘটনা। ফিলাডেলফিয়ার মতো সুন্দর শহরে প্রশান্তি ও শান্তির জায়গা হওয়া উচিত। অথচ অপরাধীরা প্রকাশ্য দিবালোকে এ ধরনের বেপরোয়াভাবে অপরাধ করার সাহস পাচ্ছে।

জানা গেছে, ছিনতাইকারী দুজন এসে বন্দুক ঠেকিয়ে গাড়িসহ অন্যান্য জিনিস নিয়ে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে ফিলাডেলফিয়ার এফডিআর পার্কের পাশে। ২০১৭ সালের আকুরা এমডিএক্স মডেলের গাড়িটি ছিনতাই হয়েছে। মেরির কার্যালয় বলছে, সরকারি একটি বৈঠকে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন মেরি। ওই সময় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31