IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ধর্মসভা নিয়ে সরব তৃণমূল

ধর্মসভা নিয়ে সরব তৃণমূল

ধূমকেতু নিউজ ডেস্ক : গত নভেম্বরে দিল্লি সফরে এসে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, উত্তরপ্রদেশ তাদের কাছে রাজনৈতিক অগ্রাধিকারের মধ্যে পড়ে না। এখানে এসপির অখিলেশ সিং যাদব বিজেপির সঙ্গে লড়ছেন। দরকারে তাদের সাহায্য করা হবে। খবর আনন্দবাজার অনলাইনের।

রাজনৈতিক শিবিরের মতে, তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক দলীয় সম্প্রসারণের যে উদ্যোগ দেখা যাচ্ছে, তাতে উত্তরপ্রদেশও বাইরে থাকবে না।

এর আগে গোয়া, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুরের মতো রাজ্যে সংগঠন বাড়ানো এবং অন্য দল থেকে নেতা-বিধায়ক ভাঙিয়ে নিজেদের রাজনৈতিক সম্প্রসারণ করেছে তৃণমূল। এবার উত্তরপ্রদেশ নিয়েও এককভাবে সরব হতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে।

হরিদ্বারের সাম্প্রতিক বিতর্কিত ধর্মসভা নিয়ে সরব হয়েছে তৃণমূল। ওই ধর্মসভা নিয়ে একযোগে পুলিশ, প্রশাসন এবং নির্বাচন কমিশনকে সতর্ক করেছে তারা। ওই ধর্মসভায় হিন্দুদের হাতে বন্দুক তুলে নেয়ার ডাক দেয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

ইতোমধ্যেই হরিদ্বারের জ্বালাপুর থানায় তৃণমূলের তরফে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল মুখপাত্র সাকেত গোখলের বক্তব্য, ২৪ ঘণ্টার মধ্যে ওই ধর্মসভার বক্তাদের গ্রেপ্তার না করা হলে তারা ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করবেন। সেইসঙ্গে নির্বাচন কমিশনকেও একটি চিঠি লিখেছেন সাকেত।

তার বক্তব্য, ‘উত্তরাখণ্ডে নির্বাচন আসন্ন। তার আগে বিজেপির সহায়তায় এ ধর্মীয় উস্কানিমূলক সভার আয়োজন হয়েছে।’

সাকেতের মতে, ‘যদি ওই ঘৃণ্য ধর্মসভার আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হয়, তা হলে হরিদ্বারের গঢ়ওয়াল রেঞ্জের আইজি থেকে শুরু করে ওসি সবাইকে ট্রান্সফার করে দেয়া উচিত কমিশনের।’

গত ১৭ থেকে ১৯ ডিসেম্বর হরিদ্বারে একটি রুদ্ধদ্বার ধর্মসভার আয়োজন করা হয়। এর মূল আয়োজক ছিলেন বিতর্কিত ধর্মগুরু যতি নরসিংহানন্দ।

সমাবেশে উপস্থিত ছিলেন হিন্দু রক্ষা সেনার প্রবোধানন্দ গিরি, বিজেপির মহিলা মোর্চার নেত্রী উদিতা ত্যাগী এবং বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়।

ভাইরাল একটি ক্লিপে দেখা যায়, প্রবোধানন্দ গিরি বলছেন, ‘মায়ানমারের মতো আমাদের পুলিশ, সেনা, রাজনীতিবিদ এবং হিন্দু সম্প্রদায়ের সব মানুষকে হাতে অস্ত্র তুলে নিতে হবে। এবার সাফাই অভিযান চালাতে হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31