IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বানাবে তুরস্ক

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বানাবে তুরস্ক

ধূমকেতু নিউজ ডেস্ক : তুরস্ক অভ্যন্তরীণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রকল্পের অংশ হিসেবে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজ অব্যাহত রাখবে। এই প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার এস-৪০০ এবং আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অনুরূপ হবে।

মঙ্গলবার তুরস্কের গণমাধ্যম এ খবর দিয়েছে। তুরস্কের জাতীয় দৈনিক ‘সাবাহ’ এ খবর দিয়ে বলেছে, ২০২২ সালে তুর্কি সরকার অভ্যন্তরীণভাবে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প অব্যাহত রাখবে। এরইমধ্যে হিসার এবং সাইপার নামে দুটি ক্ষেপণাস্ত্র সফলতার সাথে পরীক্ষা করা হয়েছে।

দৈনিক সাবাহ পত্রিকা দাবি করছে, এসব ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুতগতির লক্ষ্যবস্তু সফলতার সঙ্গে ধ্বংস করতে সক্ষম হয়েছে। পত্রিকাটি বলেছে, তুরস্ক সাইপার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার এক কদম দূরে অবস্থান করছে। প্রকল্প সফল হলে সাইপার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার এস-৪০০ এবং আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে।

তুরস্ক আশা করছে, ২০২৩ সাল থেকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সামরিক বাহিনীতে যুক্ত হবে এবং শত্রুর যে কোন হুমকি অত্যন্ত নির্ভরযোগ্য উপায়ে ধ্বংস করতে পারবে।

এছাড়া, হিসার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করবে। পাশাপাশি তুরস্কের সামরিক এবং কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার কাজ করবে হিসার-ও (HISAR-O) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31