IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> জর্ডানের পার্লামেন্টে এমপিদের সংঘর্ষ

জর্ডানের পার্লামেন্টে এমপিদের সংঘর্ষ

ধূমকেতু নিউজ ডেস্ক : জর্ডানের পার্লামেন্টে অধিবেশন চলাকালে আইনপ্রণেতাদের (এমপি) মধ্যে মারামারি হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দেশটির পার্লামেন্টে তর্কবিতর্ক ও উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে কয়েকজন আইনপ্রণেতা পরস্পর ঘুষাঘুষিতে জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পার্লামেন্টের স্পিকার একজন সদস্যকে ফ্লোর ত্যাগ করতে বললে অধিবেশনকক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। আইনপ্রণেতাদের মধ্যকার মৌখিক বিবাদ মারামারিতে গড়ায়।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত লাইভ ফুটেজে দেখা যায়, বেশ কয়েকজন আইনপ্রণেতা একে অপরকে ঘুষি মারছেন। একপর্যায়ে একজন আইনপ্রণেতা মেঝেতে পড়ে যান। এ সময় অন্য আইনপ্রণেতারা চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। কয়েক মিনিট ধরে বিশৃঙ্খল পরিস্থিতি চলে।

সংবিধানের প্রস্তাবিত সংশোধনী নিয়ে বিতর্কের জন্য পার্লামেন্টে অধিবেশন চলাকালে এক আইনপ্রণেতা ‘অন্যায্য’ মন্তব্য করেন। এ মন্তব্যের জন্য ওই আইনপ্রণেতা ক্ষমা চাইতে অস্বীকার করেন। এ ঘটনার জের ধরে পার্লামেন্টে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31