IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ফের দিল্লিতে করোনার সংক্রমণ, বাড়লো ৫০ শতাংশ

ফের দিল্লিতে করোনার সংক্রমণ, বাড়লো ৫০ শতাংশ

ধূমকেতু নিউজ ডেস্ক : আবারও ভারতে বাড়ছে করোনা সংক্রমণ। বছরের প্রথম দিন দেশটির দিল্লিতে প্রতিদিনের তুলোনায় করোনা সংক্রমণ ৫০ শতাংশ বেড়ে গেছে।

গত কয়েকদিন ধরে দিল্লিতে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। করোনার নতুন ধরন ওমিক্রন আক্রান্তের সংখ্যাও দিন দিন বাড়ছে দেশটিতে। মহামারি শুরুর পর থেকে ভারতের দিল্লিতেই করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১০৮ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দিল্লিতে ২ হাজার ৭১৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩ দশমিক ৬৪ শতাংশ। একই সময়ে দিল্লিতে মারা গেছেন একজন।

আশঙ্কা করা হচ্ছে ওমিক্রন ভারতের জন্যও নিয়ে আসতে পারে অশনি সংকেত। দেশটিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১৪৩১। শনিবার দিল্লিতে ওমিক্রন শনাক্ত হয়েছে ৩১ জনের। এটি নিয়ে সেখানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা এখন ৩৫১ জনে দাঁড়িয়েছে। তবে দিল্লির চেয়েও মহারাষ্ট্রে ওমিক্রন শনাক্তের সংখ্যা বেশি। মহারাষ্ট্রে এখন পর্যন্ত ৪৫৪ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

গত বছর করোনার ভয়াবহ কবলে পড়ে ভারত। ডেলটা ধরন কাবু করে ফেলে গোটা দেশকে। সংক্রমণের সর্বোচ্চ সময় দেশটিতে দৈনিক প্রায় ৪ লাখ রোগী শনাক্ত হয়। করোনা ঠেকাতে দিশেহারা হয়ে পড়ে দেশটি। পরে জোরদার করা হয় টিকাদান কর্মসূচি। ধীরে ধীরে সংক্রমণ কমতে শুরু করে।

২০২১ সালের নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় সর্বপ্রথম করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার খবর বিশ্ববাসীকে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডব্লিউএইচও)। এরপর এটি ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যান্য দেশেও। ওমিক্রন এবার সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছে ইউরোপের দেশগুলোকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31