IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> সোলাইমানি আমেরিকার কথিত অজেয় ভাবমূর্তিকে চূর্ণবিচূর্ণ করেছেন : সাফাভি

সোলাইমানি আমেরিকার কথিত অজেয় ভাবমূর্তিকে চূর্ণবিচূর্ণ করেছেন : সাফাভি

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানি ও তার নেতৃত্বাধীন প্রতিরোধ ফ্রন্ট আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের কথিত অপরাজেয় ভাবমূর্তিকে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। জেনারেল সাফাভি মঙ্গলবার তেহরানে কাসেম সোলাইমানি ও তার সহযোদ্ধাদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক বক্তব্যে এ মন্তব্য করেন।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে তার দেশের সন্ত্রাসী সেনাদের হাতে জেনারেল সোলাইমানি, আবু মাহদি ও তাদের সহযোদ্ধাদের হত্যাকাণ্ড রাজনৈতিক দিক দিয়ে ছিল বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা।

কারণ, যে দেশটি নিজেকে মানবাধিকারের রক্ষক বলে দাবি করে সে আন্তর্জাতিক আইনের পাশাপাশি নিজ দেশের আইন লঙ্ঘন করে ওই হামলা চালিয়েছিল। আমেরিকা ইরানের এমন একজন সেনা কমান্ডারকে হত্যা করেছে যিনি কিনা ইরাক সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে সাড়া দিয়ে বাগদাদ সফরে গিয়েছিলেন।

২০২০ সালের ৩ জানুয়ারি ভোরের দিকে জেনারেল সোলাইমানি বাগদাদের আন্তর্জাতিক বিমান বন্দরে মার্কিন সন্ত্রাসী সেনাদের হামলায় শাহাদাত বরণ করেন। তিনি ছাড়াও তাকে স্বাগত জানাতে আসা ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মোহান্দেসও একই হামলায় শহীদ হন।

গোটা বিশ্ব আমেরিকার এই জঘন্য কাজের নিন্দা জানিয়েছে- উল্লেখ করে রহিম সাফাভি বলেন, শুধু ইরান ও ইরাকের জনগণ নয় সেইসঙ্গে বিশ্বের ১৬০ কোটি মুসলমান জেনারেল কাসেমি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31