IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আভাসনবম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিদ্যুৎ সরবরাহ ব্যহতমৎস্য প্রকল্পের আওতায় বাঘার ৪ চাষী পেলেন পোনা ও খাদ্য সহায়তাস্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর: মোশারফ হোসেনআর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনবাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীর
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> রায়গঞ্জে বিলুপ্তির পথে পানি পানের কূপ বা ইন্দ্রা

রায়গঞ্জে বিলুপ্তির পথে পানি পানের কূপ বা ইন্দ্রা

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে প্রায় বিলুপ্তির পথে পুরাতন ঐতিহ্য কূপ বা এন্দ্রা। এই কূপ বা ইন্দ্রার এক সময় বেশ জনপ্রিয় ছিল গ্রামের সবার কাছে। কিন্তু কালের বিবর্তনে প্রায় হারিয়ে গেছে এক সময়ের জনপ্রিয় পানি পানের কূপ অথবা ইন্দ্রা।

উপজেলার পুরাতন বগুড়া রোড নামে পরিচিত হাটপাঙ্গাসী আঞ্চলিক মহাড়কের চকঁনুর চৌরাস্তার পূর্ব পাশে অবস্থিত কালের সাক্ষী হয়ে আছো দেখা যাচ্ছে সে সময়ে ব্যবহিত একটি কূপ বা ইন্দ্রা। এখন আর এগুলোর তেমন কদর নেই বললেই চলে। অথচ এক সময় এই কূপ অথবা ইন্দ্রা ছাড়া বিকল্প কোনো পথ ছিল না।

সে সময় রায়গঞ্জের প্রতিটি গ্রামেই কমবেশি কূপ-ইন্দ্রা থাকতো। সেই কূপ বা ইন্দ্রা থেকেই গ্রামের ছোট-বড় সবাই পানি সংগ্রহ করে বিভিন্ন কাজে ব্যবহার করতো। এসব কূপ অথবা ইন্দ্রা থেকে পানি তোলার জন্য ব্যবহার করা হতো রশি ও বালতি দিয়ে।

এলাকার প্রবীণ ব্যক্তিরা জানান, প্রতিদিন সকাল ও বিকেলে কূপ বা ইন্দ্রার প্রাঙ্গনে পাড়ার গৃহিনীদের এক প্রকার মিলন মেলায় পরিনত হতো। কিন্তু ডিজিটাল সময়ে সবকিছুরই পরিবর্তন হয়েছে। ঘরে ঘরে টিউবওয়েল হয়েছে। বসানো হয়েছে পানি তোলার পাম্ম।

তারা আরও বলেন, বর্তমানে হাটপাঙ্গাসী ডাঙ্গারপাড়া কবরস্থান ঈদগাহ মাঠ, চকঁনুর চৌরাস্তারসহ বেশ কিছু এলাকায় কূপ অথবা ইন্দ্রা দেখা গেলেও সংস্কারের অভাবে এভাবেই জড়াজীর্নভাবে অকেঁজো হয়ে পড়ে আছে। এসব কূপ অথবা ইন্দ্রাগুলোকে বর্তমান নতুন প্রজন্মকে জানান দিতে সংস্কার করা প্রয়োজন বলে মনে করছেন অনেকেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930