IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> রাণীনগর-আবাদপুকুর সড়কে ১০ ফিট ওপরে উচ্চ ক্ষমতার বিদ্যুৎ লাইল

রাণীনগর-আবাদপুকুর সড়কে ১০ ফিট ওপরে উচ্চ ক্ষমতার বিদ্যুৎ লাইল

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁ-রাণীনগর- আবাদপুকুর উচ্চ ক্ষমতাসম্পুর্ন বিদ্যুৎ লাইনের নীচ দিয়ে নির্মাণ করা হয়েছে সড়ক ও সেতু। এতে নির্মিত সড়ক ও সেতুর উপরিভাগ থেকে বিদ্যুৎলাইন গেছে মাত্র ৮ থেকে ১০ ফিট ওপর দিয়ে। ফলে বয়ে যাওয়া বিদ্যুতের লাইন অপসারণ না করায় যান চলাচল শুরু হলেই যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছেন পথচারীরা।

নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর রানীনগর জোনান অফিস সূত্রে জানা গেছে, রাণীনগর উপজেলা বিদ্যুতের উপ-কেন্দ্র থেকে আবাদপুকুর পর্যন্ত নির্মিত ১১ হাজার কিলো ভোল্ট অ্যাম্পিয়ার লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিন্তু এলাকায় বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে গত ২০১৮সালে নওগাঁ বিদ্যুৎ বিতরণ কেন্দ্র (কাঠালতলী) জাতীয় গ্রিড থেকে ৩৩ হাজার কিলো ভোল্ট অ্যাম্পিয়ার উচ্চ ক্ষমতা সম্পূর্ণ বিদ্যুৎ লাইন রাণীনগর হয়ে আবাদপুকুর পর্যন্ত নির্মাণ বরা হয়েছে। এর পর আবাদপুকুর এলাকায় আরো একটি উপ-কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

এরই মধ্যে গত ২০১৮ সালে রানীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ সড়ক, সড়ক ও জনপথ বিভাগের আওতায় টেকসই, মজবুত ও প্রশ্বস্ত পাকা করণের জন্য টেন্ডার দেয়া হয় ২০২০ সালের শেষের দিকে সড়কের সিম্বা সোনাকানিয়া নামকস্থানে গোরস্থানের উত্তর দিকে সেতু ও সড়ক থেকে বর্ধিত করে আরও উত্তর দিকে বয়ে যাওয়া বিদ্যুতের লাইনের নীচ দিয়ে সেতু ও পাশ্ব সড়ক নির্মাণ করা হয়েছে। এতে নির্মিত সেতু ও সড়ক উঁচু হওয়ায় সেতুর একপাশ জুরে উপরিভাগ থেকে মাত্র ৮ থেকে ১০ ফিট উপরে রয়েছে ৩৩ হাজার কিলো ভোল্ট অ্যাম্পিয়ার উচ্চ ক্ষমতা সম্পুর্ণ বিদ্যুৎ লাইন।

এছাড়া নির্মিত সড়কে প্রায় মাঝ বরাবর মেইন লাইনের একটি খুঁটি রেখেই মাটি ভরাট করে সড়ক নির্মাণ করা হয়েছে। দীর্ঘ প্রায় ৪ বছর সড়ক পাকা করণের কাজ বন্ধ থাকলেও নতুন করে টেন্ডারের মাধ্যমে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। যা আগামী বছরের ৯ এপ্রিলের মধ্যেই শেষ করার কথা রয়েছে। ফলে সড়ক চালু হলে বাস, মালবাহী ট্রাক কিংবা উচ্চ সম্পূর্ন যানবাহন বিদ্যুতের নীচ দিয়ে চলাচল করতে তারের সাথে সংঘর্ষে বড় ধরণের দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। তাই দ্রুত বিদ্যুৎ লাইন অপসারনের দাবী জানিয়েছেন পথচারীরা।

ট্রাক চালক শরিফুল ও মিনার বলেন, ব্রীজের উত্তর পাশে অধিকাংশ জায়গা জুরে উপর দিয়ে বিদ্যুৎ লাইন রয়েছে। সেতুর উপরিভাগ থেকে বিদ্যুতের তারের দূরত্ব ৮ থেকে ১০ ফিটের মতো। ফলে বাস ও বালবাহী ট্রাক ওই ব্রীজ অতিক্রম করতে দক্ষিন পাশ দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে যেতে হবে। এছাড়া উত্তর পাশ দিয়ে গাড়ী পার হতে পারবেনা। তাই সড়কের কাজ শেষ হবার আগেই বিদ্যুতের লাইন অপসারণ করার দাবী জানিয়েছেন তারা।

রাণীনগর পল্লীবিদ্যুৎ জোনান অফিসের ডেপুটি জেলারেল ম্যানেজার (ডিজিএম) আকিয়াব হোসেন বলেন, সেতুর ওপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের লাইন অপসারণের জন্য ইতিমধ্যেই জেলা বিদ্যুৎ অফিসে আবেদন প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930