IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে বাঁশশিল্প

রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে বাঁশশিল্প

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে দিন দিন হাড়িয়ে যেতে বসেছে প্লাস্টিকের ভিরে বাঁশশিল্প। ফলে বাঁশশিল্পের কারিগরদের চলছে দুর্দিন। জানা যায়, পূর্বপুরুষের এ পেশায় এক সময় বেশ ভালোভাবে জীবিকা নির্বাহ করতো উপজেলার মাহালি সম্প্রদায়ের পরিবার ও বাঁশশিল্প কারিগররা। বর্তমানে প্লাস্টিকের কারণে বাঁশের তৈরি উপকরনের চাহিদা কমে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছে তারা। একদিকে বাঁশের দাম বেশি, অন্যদিকে চাহিদা ও পণ্যের দাম কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছে তারা।

উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জের বাঁশশিল্প কারিগররা এক সময় বাঁশের দিয়াল, বানা, মাচা, মই, মাদুর, ঝুড়ি, মাছ ধরার চাই, খালই, ছাগলের হাত থেকে গাছ রক্ষার্থে বাঁশের খাচা, দোচালা, চারচালা ও আটচালা ঘর, বাঁশের বেড়া, তীর, ধনুক, বল্লম, ছাইতানি, ফুলদানি, প্রসাধনী বাক্স, ছবির ফ্রেম, আয়নার ফ্রেম, কুলা, ডালি, চালুনসহ সকল কিছু তৈরি করে জীবিকা নির্বাহ করতো। তবে এখনো উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের মহালি পরিবারের পুরুষ ও মহিলারা বাঁশের তৈরি আসবাবপত্র বিক্রি করেই সংসার চালাচ্ছেন অনেকেই।

কিন্তু কালের বিবর্তনে প্লাস্টিক ও অন্যান্য জিনিসপত্রের ব্যবহার ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় তাদের ব্যবসার ধস নেমেছে বলে জানান বাঁশশিল্পের কারিগররা। এই পেশার সঙ্গে জড়িত অনেকেই অন্য পেশায় চলে গেলেও ইচ্ছে থাকা স্বত্ত্বেও অধিকাংশ পূর্বপুরুষেরা এ পেশা ছাড়তে পারছেন না। এদিকে সময় মতো বৃষ্টি না হওয়ার কারণে ও নদী-নালা, ডোবা-পুকুরে পানি না থাকায় বাজারে বিক্রি হচ্ছে না দিয়াল সহ বাঁশের তৈরি জিনিসপত্রের। এতে করে বেশ কিছু পরিবারের মানুষেরা অনেক কস্টে সংসার চালাচ্ছেন।

উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের বেশ কয়েকজন বাঁশশিল্পের কারিগররা বলেন, প্লাস্টিক ও অন্যান্য জিনিসপত্রের ব্যবহার বেশি হওয়ায় বাঁশের তৈরি জিনিসপত্র আগের মতো আর বিক্রি হয় না। ফলে ঠিকমতো খাইতে পারেন না এবং খুব কষ্টে জীবন কাটাতে হয় বলে জানান অনেকেই। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা আশা করছেন উপজেলার মাহালি পরিবারের মানুষ ও বাঁশশিল্প কারিগররা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930