IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> নগর-গ্রাম >> নজিপুর ইসলামিয়া ক্লিনিকে মিম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

নজিপুর ইসলামিয়া ক্লিনিকে মিম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাট সরকারি এম এম কলেজের মেধাবী শিক্ষার্থী তানিয়া আকতার (মিম) কে পতœীতলার ইসলামিয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারে নির্মম ভাবে হত্যার সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন করেছে কলেজ শিক্ষার্থীরা। ২১ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে কলেজ শিক্ষার্থী রাজু ইসলামের নেতৃত্বে সরকারি এম এম কলেজের শত শত শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবক ও সাধারণ জনগণ মানববন্ধনে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে।

এ সময় পতœীতলা থানায় মামলা না নেয়া, পরিবারের লোকজনদের সাথে ভিকটিমের লাশ দেখতে না দেয়া, থানায় জোর করে পিতার স্বাক্ষর নেয়া সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মো. জাবিদ হোসেন মৃদু, সাবেক ইউপি চেয়ারম্যান এডভোকেট আইয়ুব হোসেন, তানিয়া আকতার মিমের মা শম্পা আকতার, উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মেহেদী হাসান, চাচাতো বোন সাদিয়া সুলতানা, সাংবাদিক হারুন আল রশীদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা ফারুক, ছাত্রনেতা মাহবুব আলম রাজ প্রমুখ।

উল্লেখ্য গত ১৮ নভেম্বর পতœীতলার নজিপুরে ইসলামিয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারে কর্মরত সেবিকা তানিয়ার আকতার মিমের লাশ উলঙ্গ অবস্থায় থানা পুলিশ উদ্ধার করে। পরিবারের দাবী তাকে ধর্ষণ করে পরিকল্পিতভাবে হত্যা করে আতœহত্যা বলে চালিয়ে চেয়ার চেষ্টা করছে ওই ক্লিনিকের মালিক নিজামুদ্দিন বাবু। অভিযোগ রয়েছে, ওই ক্লিনিকে নিয়োগ পূর্ব শর্ত হচ্ছে সুন্দরী মেয়ে হতে হবে, আর এসব সুন্দরী মেয়েকে, কখনো, নার্স, কখনো রিসিপশনিস্ট ও ভালো লোভনীয় পদ-পদবীর লোভ দেখিয়ে তাদের নিয়োগ দেওয়া হয়।

পুলিশ বলছে যেহেতু, একটি বদ্ধ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে, ‘বিষয়টি পুলিশ গভীরভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে, তবে মিমের বাবা মিজানুর রহমানের নিকট জোর করে স্বাক্ষর নেয়া বিষয়ে ওসি শামসুল আলম শাহ বলেন, পরিবারের লোকজন বা কোন সাংবাদিকের কোন অভিযোগ থাকলে স্বাক্ষাতে এসে কথা বলতে হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31