IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুতের ঘটনা তদন্তে ২ কমিটি গঠন

হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুতের ঘটনা তদন্তে ২ কমিটি গঠন

ধূমকেতু নিউজ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার রেলস্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার রাতে এ দুই তদন্ত কমিটি গঠন করা হয়। এর একটি কেন্দ্রীয় তদন্ত কমিটি। এ কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের (পূর্ব) প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীনকে। চার সদস্যবিশিষ্ট এ কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অপরটি বিভাগীয় তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ রেলওয়ে ঢাকার বাণিজ্যিক পরিবহন কর্মকর্তা (দ্বিতীয়) মাইনুল ইসলামকে। পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটিকেও তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন রেলওয়ে চট্টগ্রামের (পূর্ব) প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন।

তিনি বলেন, রাত সোয়া ১১টায় দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারকাজ শেষ হয়েছে।

শাহজীবাজার স্টেশনমাস্টার কাইয়ুম ইসলাম জানান, ট্রেন উদ্ধার হয়েছে। কিন্তু লাইন এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। সিগন্যাল ভেঙে গেছে। এটি মেরামত করতে হয়। পরে সাড়ে ১২টার দিকে চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন শাহজীবাজার রেলস্টেশনের কাছে পৌঁছলে এর পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এ সময় বগিগুলোর মধ্যে দুটি তেলের ট্যাংক লিকেজ হয়ে ডিজেল পড়তে থাকে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় নারী-পুরুষ, শিশুরা বালতি, মগ, হাঁড়ি নিয়ে তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েন। অনেকেই রাস্তায় ভেসে যাওয়া তেলও সংগ্রহ করেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া ও মৌলভীবাজারের কুলাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন সন্ধ্যায় দুর্ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ চেষ্টা শেষে রাত সোয়া ১১টায় দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়।

রেল কর্তৃপক্ষ জানায়, লিকেজ হওয়া দুটি ট্যাংকে প্রায় ৮০ হাজার লিটার ডিজেল ছিল। যার অধিকাংশই পড়ে গেছে। এ তেলের বাজারমূল্য অন্তত ৫০ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31