IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> রাস্তার অভাবে আজো অন্ধকারে নিয়ামতপুরের একটি গ্রাম

রাস্তার অভাবে আজো অন্ধকারে নিয়ামতপুরের একটি গ্রাম

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : গ্রামের নাম ফুলাহারা বড় সমাসপুর। নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অবহেলিত একটি গ্রাম। এ গ্রামের মানুষ স্বপ্ন দেখে যে মৃত্যুর আগে হয়তো গ্রামে ঢোকার একটা ভালো রাস্তা দেখে যেতে পারবে। কিন্তু সেই স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে, নাকি বাস্তবে পরিণত হবেÑ এমন শঙ্কা নিয়েই দিনাতিপাত করছে এখানকার বাসিন্দারা। বছরের পর বছর ধরে এ গ্রামের মানুষ এ ভোগান্তি নিয়েই অবহেলিত জনপদে বসবাস করছে।

ইতি মধ্যে গ্রামবাসী ফুলাহারা বড় সমাসপুর থেকে ছোট সমাসপুর পর্যন্ত ৬ ফুটের একটি রাস্তা করার উদ্যোগ নিলেও বাধার মুখে তা বন্ধ রয়েছে। জমির আইলের উপর দিয়ে মাত্র ৬ ফিট প্রশস্থ রাস্তা তৈরীর কাজ শুরু করেছিল গ্রামবাসী। প্রায় ৭০ভাগ রাস্তার ভরাটের কাজ শেষ করেছে। রাস্তার উভয় পাশের বেশির ভাগ জমির মালিক রাস্তার জন্য জমি ছেড়ে দিলেও মাত্র দু’জন মালিকের বাধার কারণে রাস্তাটি স্বপ্নই থেকে যায় গ্রামবাসীদের কাছে। বেশ কিছু দিন অতিবাহিত হলেও আর রাস্তাটির কাজ করতে পারেনি এলাকাবাসী।

স্বাধীনতার ৫০ বছর অতিবাহিত হলেও নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের ফুলাহারা বড় সমাসপুর গ্রামে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। তবে নিয়ামতপুরের বেশির ভাগ এলাকারই চেহারা পাল্টে গেছে। শুধু এ গ্রামটি অবহেলিত। এ গ্রামে সহস্রাধিক লোকের বসবাস। রয়েছে শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থী। বর্ষা মৌসুমে গ্রাম থেকে বের হতে হলে জমির আইলের উপর দিয়ে পায়ে হাঁটা পথ। কারো মৃত্যু হলে খাটিয়ায় করে লাশ কবরস্থানে নেয়ার উপায় থাকেনা। এ ছাড়া শিক্ষার্থীরাও ঠিকমতো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না।

এলাকাবাসী জানান, নিয়ামতপুর উপজেলার সবচেয়ে অবহেলিত একটি গ্রাম এই ফুলাহারা বড় সমাসপুর। এ গ্রামে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। অথচ এ ইউনিয়নের প্রতিটি এলাকায় কোনো না কোনো উন্নয়ন কাজ হয়েছে। গ্রামের কেউ মৃত্যুবরণ করলে তার লাশ খাটিয়ায় করে কবরস্থানে নিতে অনেক কষ্ট হয়। যাওয়াই দুষ্কর হয়ে পড়ে। আর বর্ষার দিনে তো গ্রাম থেকে বের হওয়ায় দুষ্কর হয়ে পড়ে। গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রæত হাসপাতালে নেয়া সম্ভব হয় না।

এলাকাবাসী আরো জানান, ফুলাহারা সমাসপুরে দু’টি পাড়া রয়েছে। একটি বড় সমাসপুর অন্যটি ছোট সমাসপুর। ছোট সমাসপুর গ্রামের পাস দিয়ে পাকা রাস্তা রয়েছে। কিন্তু বড় সমাসপুরে কোন রাস্তা নেই। বড় সমাসপুর থেকে ছোট সমাসপুরে যাওয়ার জন্য মাত্র ৮শ মিটার রাস্তা জমির আইলের উপর দিয়ে নির্মানের উদ্যোগ নিয়েছে। কিন্তু মাত্র দুজনের বাধর কারণে রাস্তাটি নির্মাণ করা সম্ভব হচ্ছে না।

রাস্তাটি নির্মাণ করতে গ্রামবাসী উদ্যোগ নিলেও স্থানীয় ফুলাহারা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে কামাল এবং ছোট সমাসপুরের মৃত- ফয়েজ উদ্দিনের ছেলে আলহাজ্ব আজাহার আলীর বাধার মুখে রাস্তাটি করা যাচ্ছে না। কারণ ওই দুই ব্যক্তির জমি উপর দিয়েই রাস্তার নির্মান করতে হবে। এ ছাড়া অন্যান্য লোকের খÐ খÐ জমি থাকলেও তারা বাধা না দিয়ে রাস্তা নির্মাণে সহযোগিতা করেছেন।

এ ব্যাপারে বড় সমাসপুর গ্রামের মৃত- লালমনের ছেলে ফুল মোহাম্মাদ জানান, রাস্তা নির্মাণ করতে তারা কোনো বাধা দেননি। দশের স্বার্থে জনগণের স্বার্থে সবাই যদি রাস্তা নির্মাণ করতে তারা সব রকমের সহযোগিতা করবেন।

এ ব্যাপারে পাড়ইল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য তোজাম্মেল হক জানান, একটি রাস্তার অভাবে বড় সমাসপুর গ্রামের মানুষগুলো খুবই কষ্টে রয়েছে। আমি চাই অবশ্যই রাস্তাটি নির্মান হোক। এ ব্যাপারে যত রকমের সহযোগিতা প্রয়োজন আমি করবো। কয়েকদিন আগে আমি এবং আমার ইউনিয়ন চেয়ারম্যান সেখানে গিয়েছিলাম। রাস্তা নির্মানের ব্যাপারে সব রকমের সহযোগিতার কথাও আমরা বলে এসেছি।

পাড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা বলেন, আমার পাড়ইল ইউনিয়নের এই একটি মাত্র গ্রামই রাস্তা ছাড়া। গ্রামবাসী রাস্তা নির্মানে যে উদ্যোগ নিয়েছে আমি তা শুধু সমর্থনই করি না রাস্তা নির্মানে যা যা সহযোগিতা লাগবে আমি ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে সব রকমের সহযোগিতা করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031