IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছীতে ৪টি পেট্রোলবোমা, ৬টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার

বদলগাছীতে ৪টি পেট্রোলবোমা, ৬টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার

বদলগাছীতে ৪টি পেট্রোলবোমা, ৬টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জামদি উদ্ধার

বদলগাছীতে ৪টি পেট্রোলবোমা, ৬টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জামদি উদ্ধার। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : ‎নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘড়িয়া মোড়ের একটি মুদি দোকানের সামনে থেকে বস্তাবন্দী অবস্থায় ৪টি পেট্রোলবোমা, ৬টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জামদি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হলেও দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করেন। খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ, আক্কেলপুর ক্যাম্পের সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত হন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আক্কেলপুর-বদলগাছী সড়কের ঝাড়ঘড়িয়া গ্রামের মোড়ে একটি মুদি দোকানের সামনে প্লাস্টিকের বস্তার ভেতরে একটি কার্টুনে রাখা বিস্ফোরক সাদৃশ্য বস্তু পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে র‌্যাব সদস্যরা এসে বস্তা ও কার্টুন খুলে পেট্রোলবোমা, ককটেল ও বোমা তৈরির সরঞ্জামদি দেখতে পান।

‎দোকানের মালিক সম্পদ সরদারের স্ত্রী বিউটি খাতুন বলেন, তার স্বামী কিডনি রোগে অসুস্থ এবং তিনি নওগাঁ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনির কর্মী। আজ সকাল ছয়টার দিকে দোকান খোলার পর চারজন ব্যক্তি একটি বস্তা নিয়ে এসে দোকানের সামনে বসেন। তাঁরা তাঁকে ‘চাচী’ বলে সম্বোধন করে নিজেদের ‘উপরের লোক’ বলে পরিচয় দেন।

বস্তায় কি আছে জানতে চাইলে তিনি বলেন, বস্তা তো তাঁরাই সঙ্গে করে এনেছেন। পরে তারা কারও সঙ্গে ফোনে কথা বলে দ্রুত সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর র‌্যাব সদস্যরা এসে বস্তা খুলে বিস্ফোরক সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করেন। বিউটি খাতুনের দাবি, তাঁদের ফাঁসাতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এলাকাবাসীরা ধারণা নির্বাচনে নাশকতা করার জন্যই এই পেট্রোল বোমা ও ককটেল গুলি রাখা হয়ে ছিলো।

স্থানীয় বাসিন্দারা জানান, “এলাকায় স্কুল, বাজার ও বসতবাড়ি কাছাকাছি। যদি এগুলো বিস্ফোরিত হতো, বড় দুর্ঘটনা ঘটতে পারত।” সিরাজুল ইসলাম নামে একজন বাসিন্দা বলেন, “কাল ভোট, আজ বোমা উদ্ধার হওয়ায় ভোটকেন্দ্রে যেতে ভয় হচ্ছে আমাদের।”

দোকানের মালিক সম্পদ সরদার বলেন, ভোড় ৬ টার দিকে দোকান খোলারপর চার জন লোক এসে আমার স্ত্রীকে বলে চারটি চা দিতে বলে। পরে বলেন আপনার এখানে বস্তায় কি বলে প্রশ্ন করেন তখন আমি বলি জানিনা এটি আমর নয়। এই কথা শুনে এলাকার জনগণ কে ডেকে তারা বস্তার মুখ খুলে দেখে এসব জিনিস পায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনি খবর দিয়েছেন বলে প্রশ্ন করলে তিনি বলেন, না আমি কোনো খবর দেইনি, তাঁরাই খবর দিয়েছে, আমি এসব সমন্ধে কিছুই জানিনা।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, বস্তার ভেতরের কার্টুনে রাখা ৪টি পেট্রোল বোমা, ৬টি ককটেল ও একটি প্লাষ্টিকের বোতলে দাহ্য পদার্থ সহ বোমা তৈরির কিছু সরঞ্জামদি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা রয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে পেট্রোল বোমা, ককটেলল ও বোমা তৈরির সরঞ্জামদিগুলো ধ্বংস করেছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক এবং জননিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31