IMG-LOGO

শুক্রবার, ২৪ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের কোনো সুযোগ নেই’সিংড়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিতরাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরুদুর্গাপুরে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কারবাগমারায় চাঞ্চল্যকর শিশু অপহরণ মামলার রহস্য উদ্ঘাটন: ৭ মাসের শিশু উদ্ধার, মূল আসামি গ্রেপ্তারবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে রাতেও অভিযান, কৃষিজমি রক্ষায় সতর্ক প্রশাসননওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতারমাত্র চার ঘণ্টার নোটিশে উচ্ছেদ অন্যায়, ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুরমহাদেবপুরে সড়ক নির্মাণে অনিয়ম,এমপির নির্দেশে বদলেগেল নিম্নমানের ইটনিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকল্যাণমূখি কাজে সরকার সার্বিক সহযোগিতা করবে: এমপি চাদনিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরুসিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি
Home >> নগর-গ্রাম >> সিংড়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০

সিংড়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০

সিংড়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০

সিংড়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০। ছবি- ধূমকেতু প্রতিবেদক, সিংড়া

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পাড়িল গ্রামে এই সংঘর্ষ হয়। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাড়িল গ্রামের সিরাজুল ইসলাম এবং আবুল কালাম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ ওই জমিতে ধান কাটার শ্রমিকদের জন্য ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সিরাজুল গ্রুপের আহতদের মধ্যে রয়েছেন- সিরাজুল ইসলাম, আইনুল হক, আব্দুল আজিজ, শহিদুল, আসাদ, রুবেল, ফরহাদ, হাফিজ, শাকিল ও রায়হানসহ অন্তত ১৫ জন।

অন্যদিকে কালাম গ্রুপের আহতরা হলেন- হাসি বেগম, মাফুজুল, মুর্শেদুল, মহসিন, ইসলাম, রহিদুল, রব্বেল, রাব্বানী, সুমন, মিলন ও আলামিনসহ অন্তত ১৫ জন।

আহতদের উদ্ধার করে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি আরও জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ