IMG-LOGO

শুক্রবার, ২৪ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধনফুলবাড়ীতে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি, অতঃপর জরিমানা‘বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের কোনো সুযোগ নেই’সিংড়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিতরাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরুদুর্গাপুরে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কারবাগমারায় চাঞ্চল্যকর শিশু অপহরণ মামলার রহস্য উদ্ঘাটন: ৭ মাসের শিশু উদ্ধার, মূল আসামি গ্রেপ্তারবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে রাতেও অভিযান, কৃষিজমি রক্ষায় সতর্ক প্রশাসননওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতারমাত্র চার ঘণ্টার নোটিশে উচ্ছেদ অন্যায়, ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুরমহাদেবপুরে সড়ক নির্মাণে অনিয়ম,এমপির নির্দেশে বদলেগেল নিম্নমানের ইটনিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকল্যাণমূখি কাজে সরকার সার্বিক সহযোগিতা করবে: এমপি চাদ
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি, অতঃপর জরিমানা

ফুলবাড়ীতে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি, অতঃপর জরিমানা

ফুলবাড়ীতে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি, অতঃপর জরিমানা

ফুলবাড়ীতে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি, অতঃপর জরিমানা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি নির্দেশনা অমান্য করে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রির অভিযোগে ইসলাম ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ফুয়েল কার্ডধারীদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান। অভিযানে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রির সত্যতা পাওয়া গেলে ইসলাম ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউল ইসলাম, ট্যাগ অফিসার মিসবাহ আহমেদ এবং পুলিশ সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ফিলিং স্টেশনগুলোতে শুধুমাত্র ফুয়েল কার্ডধারীদের কাছে তেল বিক্রির নির্দেশনা রয়েছে। কিন্তু ইসলাম ফিলিং স্টেশন সেই নির্দেশনা অমান্য করে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি করছিল। অভিযোগের তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news