IMG-LOGO

শুক্রবার, ২৪ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনমহাদেবপুরে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধনফুলবাড়ীতে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি, অতঃপর জরিমানা‘বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের কোনো সুযোগ নেই’সিংড়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিতরাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরুদুর্গাপুরে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কারবাগমারায় চাঞ্চল্যকর শিশু অপহরণ মামলার রহস্য উদ্ঘাটন: ৭ মাসের শিশু উদ্ধার, মূল আসামি গ্রেপ্তারবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে রাতেও অভিযান, কৃষিজমি রক্ষায় সতর্ক প্রশাসননওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতারমাত্র চার ঘণ্টার নোটিশে উচ্ছেদ অন্যায়, ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুরমহাদেবপুরে সড়ক নির্মাণে অনিয়ম,এমপির নির্দেশে বদলেগেল নিম্নমানের ইটনিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

মহাদেবপুরে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

মহাদেবপুরে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

মহাদেবপুরে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার অংশ হিসেবে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগে নওগাঁর মহাদেবপুরে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তিনদিন ব্যাপী এ মোলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম বিনতে আজিজ।

এসময় অন্যদের মধ্যে রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাইগাঁ ইউপি চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক কুহিনূর আক্তার কুমু, মর্ত্তুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুস, উপজেলা কেন্দ্রীয় পাঠাগারের গ্রন্থাগারিক ও সাংবাদিক লিয়াকত আলী বাবলু, সাংবাদিক ও সংগঠক মো. আইনুল হোসেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ মো. আল-মামুন, সংগঠক আবু নাইম, বিক্রয় কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রমুখ।

এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমবেত হয়েছিলেন। প্রতিদিন বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলার স্টল উন্মুক্ত থাকবে। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে মহাদেবপুর উপজেলা প্রশাসন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ